
আমাদের জাতির অনেক দিবসের মাঝে নাকি "জাতীয় পথশিশু দিবস" নামেও একটি দিবস আছে? আমি আগে জানতাম না, ব্লগার নুরু সাহেবের পোষ্ট থেকে জানলাম; জাতীয় দিবস থাকলে, সুনাগরিক হিসেবে উহাকে পালন করতে হয়; আপনারা নিশ্চয় জাতীর সবচেয়ে বুদ্ধিমান জেনারেশন (ব্লগার ) হিসেবে দিনটিকে "সন্মানের সাথে পালন" করেছেন! কে কি করলেন জানালে খুশী হবো; আমি দেশের বাহিরে, ইহা দেশের বাহিরে কিভাবে পালন করলে ঠিক হবে, উহা বের করার জন্য গবেষক ব্লগার অনল চৌধুরী কিংবা ব্লগার মা হাসানের সাহায্য নেবো ভাবছি; উনারা ২ জনে প্রায় বিবিধ বিষয় নিয়ে গবেষণা করে থাকেন।
আমার প্রশ্ন হলো, ১৮ কোটীর একটি জাতিতে ৪ লাখ শিশু কি করে "পথশিশু" হয়ে পথে থাকছে? এবং তারজন্য কেন দিবস পালন করতে হচ্ছে, এটা কি জাতি, নাকি যাযাবর গোষ্ঠী?
দিবসটি নিশ্চয় প্রমাণ করছে যে, আমরা মুরগীর জাতি; মুরগীর বাচ্চাকে চিলকাউয়ায় নিয়ে গেলে, সে টের পায় কিনা কে জানে! এবং টের পেলে দু:খ কষ্ট পায় কিনা, সেটা আমি জানি না; বাদশাহ সোলাইমান জীবিত থাকলে উনার থেকে জানা যেতো! বাদশাহ সোলাইমান জীবিত না থাকলেও সমস্যা হবে না, বোধ হয়; প্রায় প্রতিদিন দেখি আমেরিকানরা তাদের কুকুরের সাথে ইংরেজীতে কথা বলে।
১ম কোন সালে, এই দিনটি প্রবর্তন করা হয়েছিলো কে জানে, এবং কার মাথায় এসেছিলো! যার মাথায় এসেছিলো, উহার মাথায় নিশ্চয় ডোডো পাখীর মগজ ছিলো না; হয়তো, মাদার তেরেসা, কিংবা ইবলিশ জেনারেল এরশাদের মতো মগজ ছিলো নিশ্চয়।
আমার মনে হয়, এই দিবসটি মাত্র একবার পালন করার কথা ছিলো, সঠিকভাবে দিনটিকে একবার পালন করলে, এর পরের বছর এই দিনটি আর ফিরে আসার কথা ছিলো না; কিন্তু নুরু সাহবের লেখা থেকে বুঝা যাচ্ছে যে, ইহা প্রতিবছরই ফিরে আসছে! "জাতীয় ধর্ষন দিবস" আপনারা কত বছর পালন করতে চান?
এই দিনটির অস্তিত্ব জানা থাকলে, এবং আমাদের দেশে মানুষ ও সরকার থাকলে, দিনটি মাত্র ১ বার পালিত হওয়ার কথা ছিল, এবং ৩৬৫ দিন পরে, এই দিনটি ফিরে আসার আগেই ইহার সমাধান হয়ে যাওয়া উচিত ছিলো, যেন ২০২০ সালে ইহা পালনের মতো মর্মব্যথা জাতি না পেয়ে থাকে!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


