somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমেন্ট মাইনিং করতে গিয়ে ব্যান খেয়ে বসে থাকি, সমস্যা কোথায়?

০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



( সামান্য এডিট করা হয়েছে)

ব্লগার করুণাধারার একটি পোষ্টে একবার একটা কমেন্ট এসেছিলো, উহা কি ৪ পৃষ্ঠা, নাকি আরো বেশী ছিলো, আমার পুরোপুরি মনে নেই; তবে, ইহা ছিলো আমার দেখা বৃহত্তম কমেন্ট; করুণাধারা উত্তরে বলেছিলেন যে, তিনি 'সেই' কমেন্টাকে প্রিন্ট করে রক্ষা করবেন; আমি সেই ধরণের কমেন্ট করতে চাই, কিন্তু আমার মাথা থেকে এত বেশী কথা বের হয় না, আমি কথার যাদুকর নই; কথার যাদুকর হচ্ছেন, কবি, গল্পকার, উপন্যাসিক, গীতিকারেরা; আমি ঐ বংশের কেহ নই। আমি ২/১ বাক্যে কমেন্ট করতেই হররাণ হয়ে যাই।

একবার, ১ লাইনের একটা ছোট কমেন্ট করে সাময়িক ব্যান খেয়েছিলাম, "ঘরের কোণে কোলা ব্যাং, কুপের ভেতর সোনা ব্যাং"; দেখিয়েন, ইহাকে কপিপেষ্ট করে কোথায়ও লাগিয়ে দিয়েন না, ফলাফল হতে পারে ভয়ংকর।

ব্লগিং'এ কমেন্ট মাইনিং'এর একটা ভুমিকা আছে; আজকাল ইহা ব্লগিং'এর নিয়মে পরিণত হয়ে গেছে! সময় ছিলো, মাইনিং নিয়ে আমাকে বেশী মাথা ঘামাতে হয়নি, আমার ছোটখাট কমেন্ট ছোট বড় অনেক কমেন্ট নিয়ে আসতো; এখন কমেন্ট বাতাসে উড়ে না, আমাকেও মাইনিং করতে হবে; টেকনিক খুঁজছি, পরীক্ষা নিরীক্ষা করছি, কি ধরণের কমেন্ট করলে কাজ হবে! সমস্যা হচ্ছে, কোন ধরণের কমেন্ট অনেক বাচ্চা-কমেন্ট প্রসব করে, উহা ঠিক এখনো পুরোপুরি আয়ত্ব করতে পারছি না, যেভাবেই কমেন্ট করিনা কেন, ঘুরেফিরে একদিন ব্যান খেয়েই বসে থাকি!

এক সময়, আমি কিছু শব্দ ব্যবহার করতাম,সেগুলো কমেন্ট ধরে নিয়ে আসতো; এখন এগুলোর কথা ভুলে যেতে হচ্ছে, ব্লগিং এমন লেভেলে এসেছে যে, সেইসব শব্দ উচ্চারণ করলে আমার নিকটা আমাকে বিদায় জানিয়ে চলে যাবে। আপাতত মনে হচ্ছে, ২টা কমেন্ট ভালো ফল দিচ্ছে ব্লগে: একটা হলো, "চমৎকার লিখছেন", অন্যটা হলো, "আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন"। প্রথমটা নিয়ে সমস্যা নেই, পোষ্ট না পড়েই পেষ্ট করে দিতে পারবো, ইহা কাজে লাগবে; ২য়টা নিয়ে একটু ভাবতে হচ্ছে: পুরো পোষ্ট পড়তে হবে, নাকি না পড়লেও চলবে? ইহা কি কোনভাবে মোলভী সাহেবের শীতের রাতে গরমকালের ওয়াজের মতো হয়ে ল্যাঠা লাগিয়ে দিতে পারে? একটা পোষ্ট লেখা অনেকটা নাকি ইবাদতের সমান হওয়ার কথা, হাজার হলেও বিদ্যানের ভাবনা; সেই ক্ষেত্রে, সব লেখায় ইহা যোগ করা যাবে বলে মনে হয়, কি বলেন?

যেসব ব্লগার ভালো কমেন্ট করেন, এবং অনেক কমেন্ট পেয়ে থাকেন, তাদের পোষ্ট কম পড়ে, সময় খরচ করে তাঁদের কমেন্ট বেশী পড়ছি আজকাল; দেখি, ইহা হয়তো আমাকে সাহায্য করবে; এঁরা কমেন্ট করে শুধু যে কমেন্ট আনছেন তা নয়, সাথে সাথে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা নিয়ে আসছেন! আমি কি ঘোড়ার ডিম টাইপ করি কে জানে, আমার কমেন্ট পেয়ে এডমিনকে চিঠি পাঠান অনেক লেখক; ইহার সমাধান বের করতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৬
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×