
উপরের গ্রাফটি (X-axis: তারিখ , Y-Axis: ষ্টকের মুল্য ) আমেরিকার আইওয়া রাজ্যের, আইওয়া ইউনিভার্সিটির ষ্টক-মার্কেটে (ফিউচার প্রেডিকশান মার্কেট) আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের শেয়ারের মুল্য দেখাচ্ছে: নীল লাইনটি , আমেরিকান মুদ্রা সেন্টে প্রার্থী জো বাইডেন এবং লাল লাইনটি হচ্ছে ট্রাম্পের শেয়ারের মুল্য।
গ্রাফে দেখাচ্ছে, অক্টোবরের ১ তারিখে জো বাইডেনের শেয়ারের মুল্য ছিলো ৭৪ সেন্ট, এবং ট্রাম্পের শেয়ারের মুল্য ছিলো ২৬ সেন্টের মতো; জো বাইডেনের শেয়ারের মুল্য ৭০ সেন্টের বেশী থাকলে, জো বাইডেন ভোটে জয়ী হবে। আইওয়া ইউনিভার্সিটির ছাত্র ও শিক্ষকরা সর্বাধিক মাথাপিছু ৫০০ ডলারের শেয়ার কিনতে পারেন; ভোটে যদি বাইডেন জিতে, বাইডেনের শেয়ারের মালিক প্রতি শেয়ারের জন্য ১ ডলার পাবেন, ট্রাম্পের শেয়ারের মালিক কিছু পাবে না; আজকে যদি কেহ ট্রাম্পের শেয়ার বিক্রয় করে দিতে চায়, প্রতি শেয়ারের মুল্য পাবে ২৬ সেন্ট। প্রাইযমারীতে বাইডেন জয়ী হওয়ার পর (২০২০), ২ জনের শেয়ার ৫০ সেন্টের কাছাকাছি ছিলো; ক্রমেই উহা আজকের মুল্যে বিক্রয় হচ্ছে; ভোটের কাছাকাছি সময়ে, ইহার মুল্য আরো বদলাবে; যার শেয়ারের মুল্য ৭০ সেন্টের উপরে থাকবে, সেইজন ভোটে জয়ী হবে; ইহা প্রেডিশান থিওরীর একটা প্রেকটিক্যাল এপ্লিকেশন।
আপনারা যাঁরা অর্থনীতি, ষ্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং পড়েছেন, তাঁরা হয়তো প্রেডিকশন থিওরী পড়েছেন; এগুলো অংক, লজিক ও অলগারিদম, ইহা বুলগেরিয়ার "অন্ধবাবা" কিংবা কোন দরবেশের ভবিষ্যত বাণী নয়, সামান্য লজিক্যাল ভাবনা ও অংক। যাঁরা ইহা পড়েননি, উইকি'তে পড়তে পারেন।
এটি আসল মুদ্রায়, আসল ষ্টক-মার্কেট, কিন্তু একাডেমিকদের জন্য মাত্র। ২০০৭ সালে ইহা চালু করা হয়েছে; থিওরীর দিক থেকে ইহা আসলে "ফিউচার মার্কেট"; একজন শেয়ার হোল্ডার এখানে ইলেক্ট্রোনিক্যালী নিজের শেয়ার বেচাকেনা করতে পারে; মুল উদ্দেশ্য ব্যবসা নয়, ভবিষ্যত বাণী; যেজন মনে করে যে, ট্রাম্প জয়ী হবে, সে ট্রাম্পের শেয়ার কিনবে, যে মনে করে যে, বাইডেন জয়ী হবে, সে বাইডেনের শেয়ার কিনবে; কেহ আজকে মনে করলে, ট্রাম্প পরাজিত হবে, সব টাকাটা না হারিয়ে কিছু টাকা রক্ষা রক্ষা করার জন্য ২৬ সেন্টে বিক্রয় করে দিতে পারে। আমি বেশী সহজ ও ছোট আকারে লিখেছি, আপনারা উইকিতে পড়লে, পুরো থিওরী ও সফটওয়ার সম্পর্কে পুরো ধারণা পাবেন।
**** এটা একটা প্রেডিকশান সিষ্টেম। ট্রাম্পের কারণে, আমেরিকার কিছু মানুষ অসৎ হয়ে গেছে, এরা এই সিষ্টেমটাকে ম্যানিপুলেট করতে পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


