
বাংলাদেশের মানুষ বেশীরভাগ সময় মিথ্যা অভিযোগ করে; পুলিশ ও বিচারক ঘুষ নেয়; আইনবিদরা মিথ্যা শিখায়ে দেয়, সাক্ষী কিনতে পাওয়া যায়; জুরর সিষ্টেম আধুনিক নয়, ক্ষমতাশীলরা বিচারে প্রভাব ফেলে; মিডিয়া সঠিক রিপোর্ট করে না ও বিচার চলাকালীন পক্ষে, বিপক্ষে প্রচারণা চালায়; এসব বিবেচনায় আনা হলে, বাংলাদেশে কোন অপরাধের জন্য মৃত্যুদন্ড দেয়া সঠিক হতে পারে না। সর্বোপরি, আধুনিক জাতিগুলো মৃত্যুদন্ডের বিপক্ষে।
বাংলাদেশের বিচার ব্যবস্হা খুবই দুর্বল, এখানে কোন ব্যাপারে সঠিক বিচার পাওয়া খুবই কঠিন ও ভয়ংকর সময় সাপেক্ষ ব্যাপার। দ্রুত আইনে আজকাল কিছু বিচার হচ্ছে; তবে, মৃত্যুদন্ড দেয়ার মতো বিচারগুলো দ্রুত-আইনের অধীনে করলে, পুরো প্রসেসে সমস্যা থেকে যাবে ও দরিদ্র আসামীরা সঠিক আইনবিদ নিতে সক্ষম হবে না, এবং তাদের পক্ষে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই।
আজকে ব্লগে একটা পোষ্ট এসেছিলো, যেখানে বলা হচ্ছে যে, দেশে নারী নির্যাতন এমন ভয়ংকররূপ নিয়েছে যে, আইনমন্ত্রী বলছে, স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে ধর্ষকদের মৃত্যুদন্ড দেয়ার জন্য; আইনমন্ত্রী আরো বলছে যে, এই ব্যাপারে সব ব্যবস্হা নেয়া হয়েছে, এখন মন্ত্রীসভায় পাশ করলেই হবে।
প্রথমত: দেশের প্রধানমন্ত্রী কোন ধরণের অপরাধের শাস্তির নির্দেশ দিতে পারে না; এরপর, এই ধরণের কমপ্লেক্স ব্যাপারে আইন প্রনয়নের দরকার, যা পার্লামেন্ট হয়ে আসবে; এখানে মন্ত্রীসভায় কোন ধরণের সিদ্ধান্ত নেয়ার কথা নয়।
আমাদের দেশের মানুষ ক্ষেপে গেলে সবকিছুতে "ফাঁসী" চেয়ে বসে; ফাঁসী কিংবা মৃত্যুদন্ড আসলে সোজা ব্যাপার নয়; মৃত্যুদন্ড দেয়ার জন্য খুবই সঠিক বিচার ব্যবস্হা থাকতে হয়; আসলে, বাংলাদেশের বিচার ব্যবস্হা এতই দুর্বল যে, এখানে কোন বিচারটা সঠিক হচ্ছে, কোনটা অন্যায় হচ্ছে, তা বুঝাও বেশ মুশকিল।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

