somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিখুন, লিখুন, পড়ার সময় আছে ও মন্তব্য করার ইচ্ছা আছে!

১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেই বিষয়ে আপনার অনেক আগ্রহ, অভিজ্ঞতা, দক্ষতা আছে, সেটার উপর লিখুন; যদি আপনার লেখায় নতুন ধারণা, তথ্য, বিষয়ের উপর ব্যাখ্যা, লজিক্যাল বিশ্লষণ, সত্য, আপনার নিজস্ব বক্তব্য ও মতামত থাকে পাঠকের অভাব হবে না। লেখা হতে হবে আধুনিক ধারণা ও ভাবনার উপর ভিত্তি করে; পুরাতন, অচল, অপধারণার উপর ভিত্তি করে লেখা আসলে কোনদিন জ্ঞানী পাঠক পাবে না।

আপনার লেখায় যদি মন্তব্যের সংখ্যা ০ ,১ থেকে ৩ এর মাঝে থাকে আপনাকে আপনার লেখার বিষয়, ষ্টাইল, ও কনটেক্সট নিয়ে ভাবতে হবে, এগুলোতে সমস্যা থাকতে পারে। আপনি ব্লগে নতুন হলে, অনেক সময় কম মন্তব্যের ঘটনা ঘটতে পারে; তবে, ভালো ব্লগিং করলে পরিচিত হতে সময় লাগবে না।

ব্লগে মন্তব্য পেতে আজকাল কিছুটা 'কমেন্ট মাইনিং' করতে হয়, ইহা সামগ্রিকভাবে একটা সমস্যা; তবে, মাইনিং'এর সময়ও আপনাকে নিজের কমেন্টের দিকে খেয়াল রাখতে হবে; সঠিক কমেন্ট করলে, পোষ্টদাতা আপনার লেখা ও আপনাকে সন্মান করবেন; কিন্তু, 'চা দেন', 'চমৎকার লিখছেন', 'এক কথায় অপুর্ব' ইত্যাদি লিখে যদি ব্লগ ভাসায়ে দেয়, উহা তেমন কাজ করবে না; হয়তো, প্রতি ১০ কেমন্ট করে ১টা কমেন্ট পেতে পারেন; প্রতি ২/৩ কমেন্ট যদি ১টি কমেন্ট আনতে ব্যর্থ হয়, আপনাকে নিজের কমেন্ট নিয়ে ভাবতে হবে। মাইনিং করতে লজ্জা করবেন না, আমি নিজে মাইনিং করি।

ব্লগিং'এর মুল উদ্দেশ্য আধুনিক ভাবনাকে তুলে ধরা, লেখায় সত্যকে সমুন্নত রাখা; ভুল, অপধারণাকে যুক্তি দিয়ে তুলে ধরার প্রচেষ্টা ইত্যাদি আসলে ব্লগিং'এর উদ্দেশ্য হওয়া উচিত নয়। আপনি হাজার যুক্তি জানলেও লজিক্যালী প্রতিষ্ঠিত সত্যকে কেহ ভুল প্রমাণ করার জন্য ব্লগ ভালো যায়গা নয়। কেহ যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে, পৃথিবী সমতল, কিংবা সুর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, উহা ব্লগিং'এর অংশ নয়। মানুষের লব্ধজ্ঞানকে সন্মান করুন, আধুনিক ভাবনা নিয়ে ইন্টারেষ্টিং আলোচনা করুন।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৫
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×