
ব্লগারেরা জ্ঞানী মানুষ, জাতীয় উন্নয়ন মাপার ২/১টা পদ্ধতি এঁরা জানার কথা। বাকীরা কিভাবে মাপেন? মন্ত্রীরা কথা দিয়ে মাপেন, মনে হয়।
১৯৭২ সালে বনানীতে শিয়াল ডাকতো, ৫ তলার চেয়ে উঁচু কোন দালান ছিলো না; এয়ার কন্ডিশানিং সিষ্টেমের নাম মেকানিক্যাল ইন্জিনিয়ারেরাও শুনেনি; ঢাকা নিউ-মার্কেট ছিল জাতির আড্ডার স্হান। অবশ্য চিটাগং'এর নিউ-মার্কেট ছিলো পাকিস্তানের সবচেয়ে সুন্দর মার্কেট।
বাংলাদেশের ১ম বাজেট ছিলো ৭৮৬ কোটী টাকার, চলতি সালের বাজেট ৫ লাখ কোটীর বেশী; ১৯৭২ সালে লোক-সংখ্যা ছিলো সাড়ে ৭ কোটী, এখন১৮ কোটী থেকে সামান্য বেশী; তখন ১০০ জনের মাঝে ১২/১৩ জন নাম লিখতে পারতেন, এখন ৭০ জনের কাছাকাছি মানুষের অক্ষর-জ্ঞান আছে। ১৯৭২ সালে, ৫'শতের কম বাংগালী বিদেশে ছিলেন, এখন আছেন ১ কোটী ১০ লাখ।
১৯৭২ সালে বাংলাদেশে ৪ জন ধনী মানুষ ছিলেন: রনদা সাহা, একে খান, জহিরুল ইসলাম ও কুন্ডেশ্বরী ঔষধালয়ের মালিক; এখন বাংলাদেশ বিশ্বের মাঝে ধনী উৎপাদনের হারের দিক থেকে ১ম; কমপক্ষে ২লাখ পরিবার সুপার ধনী। তখন ঢকায় ৫ হাজার মানুষ বস্তিতে থাকতেন, এখন থাকেন ৪০ লাখ; তখন দেশে ছিলো ৪টি ব্যাংক; এখন আছে ১২০টির বেশী।
তখন মাথাপিছু আয় ছিলো ১১০ ডলার, এখন উহা আনুমানিক ১৩০০ ডলারের মতো। ১৯৭২ সালে চিটাগং কলেজের মাসিক ফি ছিলো ৭ টাকা; এখন প্রাইভেট মেডিক্যাল শেষ করতে ২০ থেকে ৩৫ লাখ টাকার দরকার; ১৯৭০ সালে, চিটাগং কলেজের হোষ্টেলে খাওয়া দাওয়ার জন্য মাসিক দিতে হতো ৪০ টাকা; এখন ১ বেলা খেতে ৪০০/৬০০ টাকার দরকার।
১৯৭২ সালের মন্ত্রীদের বাসায় ফোন ছিলো, কিছু ব্যবসায়ীর বাসায়ও ছিলো, ট্রেন ষ্টেশন গুলোতে ষ্টেশন মাষ্টারের জন্য ফোন ছিলো। এখন বাংলাদেশে শুধু আমার ফোন নেই। এখন পুরো বাংলাদেশে, ব্লগার 'রূপক বিধৌত সাধুর' কাছে ল্যাপটপ নেই মনে হয়; আশাকরি বাকীদের কাছে আছে!
যাক, আপনারা কিছু ধারণা পেয়েছেন; এখন বলুন, দেশের যা উন্নয়ন হয়েছে, আপনি উহা মাপতে পারবেন তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


