somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামু কি অবশেষে ধর্মীয় অপধারণা প্রচারের সাইটে পরিণত হবে?

২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতির বিবর্তনের সাথে মিল রেখে সামুর দ্রুত বিবর্তন ঘটছে; গত কয়েক বছরে নতুন ব্লগার যারা এসেছেন, এদের বেশীরভাগই ঘুরেফিরে আমাদের পরিচিত ইসলামকে নতুন প্যাকেজে পরিবেশন করছেন, করার চেষ্টা করছেন। সম্প্রতি, একটা বিষয় আমার চোখে পড়েছে, নতুন (কিংবা নতুন মালটি নিকে ) কিছু ব্লগার শুরুতে পপুলার ব্লগারদের পোষ্টে ভয়ানক 'প্রগ্রেসিভ' কমেন্ট করতে থাকেন কিছুদিন, তারপর আস্তে আস্তে ধর্মীয় মনোভাব প্রকাশ করেন; এরপর শুরু হয় মডারেট টাইপের ধর্মীয় পোষ্ট। এরা নিজদিককে কট্টর হিসেবে পরিচয় দিতে চান না; মনে হয়, এটা তাদের অতীতের অভিজ্ঞতা।

সব ধর্মই এখন মানুষের কাছে পরিস্কার, এবং পুরো ধর্মগুলো শিক্ষিত মানুষেরা ২/৩ দিনে আয়ত্ব করতে পারেন; এখানে শক্ত বিজ্ঞান, দর্শন, অর্থনীতি নেই, কোন আধুনিক বিষয় নেই, কমপ্লেক্স রাজনীতি, লজিক নেই। ধর্ম সোজা ও পুরানো দিনের ট্রেডিশন হওয়াতে ইহাতে কথা বলতে ভাবতে হয় না, বেগ পেতে হয় না। সামুর যেকোন ব্লগার ইসলামের উপর, কোরান হাদিসের উপর ১০০টা পোষ্ট ৫ দিনেই লিখে ফেলতে পারবেন; কিন্তু বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেকে ৫ মাসেও একটা পোষ্ট লিখতে পারবেন না।

এই বছর করোনার বছর; সামুর ব্লগারেরা খুবই ভালো করেছেন, করোনা ভাইরাস ও এই মহামারী নিয়ে অনেকেই আমেরিকান ষ্ট্যান্ডার্ড পোষ্ট লিখেছেন; দেখা গেছে, এঁদের ধারণা পরিস্কার। সাথে সাথে, যারা ধর্মীয় ভুল ধারণা থেকে করোনা ও মহামারীকে নিয়ে বিভ্রান্তিকর রূপকথা ছড়াচ্ছিল, তাদেরকে থামিয়ে দিয়েছেন।

সামুতে কোরান ও হাদিসের ব্যাখ্যা করতে এত নতুন নতুন বিষয় ইত্যাদি যোগ করা হয়েছে যে, এগুলোকে সঠিকভাবে সংগ্রহ করলে, "কোরান ২য় খন্ড" প্রকাশ করা সম্ভব হতো।

বাংলাদেশের সামজিক পরিবর্তন কিন্তু আফগানিস্তান ও ইয়েমেনকে অনুসরণ করছে; রাজনীতি প্রশাসনের কন্ট্রোলে চলে যাবার পর, মানুষ যা জানেন, সেটা নিয়ে কথা বলছেন; অশিক্ষিত ও কমশিক্ষিতরা ধর্ম নিয়েই নিজেদের কমনসেন্স থেকে কথা বলতে পারেন, এবং তারা সেটাই করছেন।

ব্লগে যাঁরা ভালো কবিতা লিখতেন, সাহিত্যের বিবিধ বিভাগেও যারা ভালো লিখতেন, তারাও ক্রমেই ব্লগ থেকে দুরে সরে যাচ্ছেন; রাজনৈতিক, অর্থনৈতিক, ফাইন্যান্স, সাামাজিক ও দেশের চলমান অবস্হা নিয়ে পোষ্ট নেই বললেই চলে। আমি বারবার ১ম পাতায় গিয়ে দেখি, নতুন কোন পোষ্ট এলো কিনা, দেখি সব বেহেশতে যাবার তরিকা! আমি করোনার অবসান চাচ্ছি, ভালো ও জ্ঞানী মানুষদের মাঝে জীবনটাকে অনুভব করতে চাচ্ছি, আমি মোল্লাদের সাথে আড্ডা দেয়ার কেহ নই!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২১
৫৪টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×