
**** আপডেট: ব্লগার রাজিব নুরের সাথে উনার কথা হয়েছে, উনি অসুস্হ ছিলেন, এখন ভালো আছেন। *****
ব্লগার সাজ্জাদ হোসেন খুবই নিয়মিত ব্লগার; ফলে, ২ সপ্তাহ উনি ব্লগে না থাকাতে ব্যাপারটা চোখে পড়ছে। উনি সপরিবারে মালয়েশিয়ায় আছেন, সেখানে চাকুরী করেন; মালয়েশিয়ার সরকার, মাহাথির মোহাম্মদ, সেই দেশে বাংগালীদের জীবন, মালয়েশিয়ার অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে লিখেন, ভালোই লিখেন। সম্প্রতি উনি ফরাসী ভাষা শিখছেন; মনে হয়, ফরাসী ভাষার প্রতি উনার বেশ টান আছে।
আশাকরি, উনি ও উনার পরিবার ভালো আছেন; কারো সাথে উনার কোনরূপ যোগাযোগ থাকলে, এবং উনার সম্পর্কে জানানোর মতো কোন খবর থাকলে, জানাবেন।
দেশের মানুষের জন্য উনার খুবই টান আছে; মালয়েশিয়ায় কার্যরত শ্রমিক শ্রেণীর মানুষদের নানা রকম সমস্যা, জীবনযাত্রা ইত্যাদি নিয়ে তিনি লিখে থাকেন। মালয়েশিয়ার গত নির্বাচন, ও তাতে মাহাথিরের বিজয়ে উনি খুবই উৎসাহিত হয়েছিলেন। সম্প্রতি, প্রবাসী কর্মীদের প্রতি মাহাথিরের সহানুভুতির অভাব উনাকে কিছুটা বিরক্ত করেছে, সেটা তিনি পোষ্টে উল্লাখ করেছেন। মালয়েশিয়ান পুলিশরা সেই দেশে বাংগালী শ্রমিকদের নানাভাবে নাজেহাল করে ও অত্যাচার করে টাকা আদায় করে থাকে, সেটা নিয়েও উনি লিখেছেন বিবিধ সময়ে।
সেকেন্ড-হোমের নাম দিয়ে অনেক বাংগালী মালয়েশিয়াতে মানি-লন্ডারিং করেছে; উনি সেটার সমালোচনা করেছেন নিজের লেখায়। দেশের বাহিরে থাকায় ও মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে উনি সহজেই বাংলাদেশ সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর দুর্নীতি ও অদক্ষতাকে বুঝতে পেরেছেন, সেই ব্যাপারগুলো তিনি সব সময় সঠিভাবে উল্লেখ করে আসছেন।
তিনি একজন আধুনিক ব্লগার; তিনি আধুনিক শিক্ষা, দেশের বেকার সমস্যা, নাগরিক অধিকার ইত্যাদি ব্যাপারে খুবই সচেতন, উনার লেখায় সেগুলো খুবই স্পষ্ট; তিনি যেকোন অপধারণার বিপক্ষে মন্তব্য করে থাকেন। উনার ভাবনাচিন্তায় প্রবাসের অভিজ্ঞতা আছে।
উনার সুস্বাস্হ্য কামনা করছি; আশাকরি, উনি ভালো আছেন; শীঘ্রই ব্লগে ফিরে আসবেন; কারো সাথে উনার যোগাযোগ থাকলে, উনার ব্যাপারে জানাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

