
হেফাজত ধরণের লোকজন নিজেদেরর অধিকারের জন্য লড়ে না; তারা আল্লাহের পক্ষে লড়ে, সংগ্রাম করে; অথচ, তারাই বলে, আল্লাহ সর্বশক্তিমান; সর্বশক্তিমানের পক্ষে লড়তে হয়, নাকি নিজের জন্য ও দুর্বলদের জন্য লড়তে হয়? আমার জীবনে দেখা সবচেয়ে বড় মাওলানা হলেন মাওলানা ভাসানী; তিনি কৃষক, শ্রমিক, বেকার, গরীব জনসাধারণের জন্য লড়তেন; আইয়ুব খান উনাকে ভয় করতো, পুর্ব পাকিস্তানের গভর্ণর, মোনায়েম খান উনাকে ভয় করতো, পুলিশ অফিসারেরা উনাকে ভয় করতো; অনেকবার পুলিশ অফিসারেরা উনাকে লাল দীঘিতে গ্রেফতার করতে এসে ফিরে গেছে, ভয়ে গ্রেফতার করেনি।
মাওলানা ভাসানীকে সরকারের লোকেরা ভয় করতো; ১৯৭১ সাল থেকে, দেশের সাধারণ মানুষ আমাদের মাওলানাদের বিশ্বাসও করে না, এবং ভয় পায়।
১৯৬৯ সালে, পাকী সরকার যখন শেখ সাহেবকে ঝুলানোর জন্য রশিতে মোম লাগাচ্ছিলো, মাওলানা ততকালীন সময়ে ১৪৪ ধারা ভেংগে ঢাকা সেন্ট্রাল জেলের দিকে রওয়ান হন, সেখানে মিলিটারী ছিলো, তারা উনাকে বাধা দিয়েছিলো; কিন্তু থামাতে পারেনি; কারণ, মিলিটারী জানতো যে, তিনি জনতার পক্ষে লড়ছেন, তিনি আল্লাহের জন্য লড়েননি, লড়েছিলেন মানুষের পক্ষে।
এবার হেফাজত নেমেছিলো আল্লাহ রসুলের পক্ষে, শেখ হাসিনা থামিয়ে দিয়েছে, আল্লাহ তাদের পক্ষে থাকার কথা; কিন্তু তারা সামান্য শেখ হাসিনার কাছে ১ দিনে পরাজিত হয়ে গেছে। তারা যদি নিজের জন্য নামতো, নিজের পরিবারের জন্য নামতো, পেশাহীন মোল্লাদের পক্ষে নামতো, এতিম বাচ্চাদের পক্ষে নামতো, দেশের বেকারদের পক্ষে নামতো, করোনার চিকিৎসার জন্য নামতো, টিকার জন্য নামতো, গার্মেন্টস'এর মেয়েদের বেতনের জন্য নামতো, গার্মেন্টস'এর বেকারদের ভাতার জন্য নামতো, শেখ হাসিনা কাঁপতে থাকতো।
বাংগালীরা ১৯৫২ সাল থেকে সংগ্রাম করে এসেছেন , তাঁরা ১৯৬৬ সালে লড়েছেন, ১৯৬৯ সালে লড়েছেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছেন; তাঁরা নিজের জন্য লড়েন, জাতির জন্য লড়েছেন, তাঁরা মানুষের জন্য লড়েছেন, তাঁরা মানবতার জন্য লড়েছেন, তাঁরা জয়ী হয়েছেন; যারা ভাঁওতাবাজী করে ইসলাম রক্ষার নামে বাংগালীদের সাথে বিশ্বাসঘাতকতা করে অস্ত্র হাতে নিয়েছিলো, তারা পরাজিত হয়েছে, এখনো তারা নাকি আল্লাহের জন্য সংগ্রাম করছে? শেখ সাহবের ভাস্কর্য নাকি আল্লাহ পছন্দ করেন না। আসলে, শেখ সাহেবের "একাধিক" ভাস্কর্য আমিও পছন্দ করি না; মানুষের টাকায় শেখ হাসিনা মানুষের জন্য চাকুরী সৃষ্টি করে না, ভাস্কর্য বানায়, উহা কার দরকার? হেফাজতেরা নিজের জন্য লড়তে পারতো, আমার জন্য লড়তে পারতো, তারা সেটা না করে সর্বশক্তিমানের পক্ষে লড়তে চায়, যিনি একাই যথেষ্ঠ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

