somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২১ সালের বড় সমস্যা, বেকার সমস্যা

০১ লা জানুয়ারি, ২০২১ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যেদিন থেকে চীন সরকার উহান শহরে "লকডাউন" ঘোষণা করেছিলো, সেদিন থেকেই করোনার কারণে বেকারত্বের শুরু, চীনের সামান্য পরিমাণ মানুষ কর্মবিরতিতে গেছে করোনার কারণে; এরপর, বিশ্বের অর্ধেক দেশে "লকডাউন" এসেছে, এখনো বিশ্বের অনেক দেশে আংশিকভাবে লকডাউন চলছে; করোনা বিশ্বে ভয়ংকর পরিমাণ বেকারত্বের সৃষ্টি করেছে; আজকে, ২০২১ সালে ১ম দিন যাচ্ছে, এই বছরের মাঝে করোনাকে পুরোপুরি কিংবা আংশিকভাবে কন্ট্রোলে আনা হবে; করোনার পরই, এই বছরের সবচেয়ে বড় সমস্যা হবে বেকারত্ব কমিয়ে আনা।

করোনা শেষ হয়ে গেলেও, পরদিন বেকারত্বের অবসান ঘটবে না; বিশেষ করে পশ্চিমের ক্যাপিটেলিষ্ট দেশগুলোতে ও ৩য় বিশ্বের গলাকাটা ক্যাপিটেলিজমের দেশগুলোতে চাকুরী চলে যাওয়া যত সহজ, চাকুরী ফেরত পাওয়া অত সহজ নয়; আসলে, ক্যাপিটেলিষ্ট দেশে, জাতির ছোট একটা অংশ আজীবনের জন্য বেকার হয়ে যায়; এবার করোনা কন্ট্রোলের পর, দেখা যাবে যে, কিছু মানুষ আর চাকুরী জীবনে ফেরত আসেনি, তারা অপেক্ষাকৃত কম-মানসম্পন্ন কোন কিছু করে জীবন চালাচ্ছন; মানে করোনার পর, অনেক দেশের মানুষের জীবনযাত্রার মান কিছুটা হলেও নীচে নেমে আসবে, কিছু সময়ের জন্য।

আমেরিকা, ভারত, ব্রাজিল, বৃটেন, ফ্রান্স, স্পেন, ইতালীর জন্য ভয়ংকর সমস্যা সামনে; এসব দেশ পুর্ব অবস্হায় ফেরত যেতে গড়ে ৩/৪ বছর সময় লাগবে; সবচেয়ে বেশী সময় লাগবে আমেরিকার।

বেকার সমস্যা সমাধানে সবচেয়ে কম সময় লাগবে বাংলাদেশের; কারণ, সরকার ইহা যে সমস্যা সেটা কখনো বুঝেনি, সেই শেখ সাহবের যুগ থেকে শুরু করে আজকের দিন অবধি; শেখ সাহেব একদিনও বলেননি যে, উনার চাকুরী যেহেতু আছে, সবার চাকুরী থাকতে হবে।

গড়ে বাংগালী জাতির শিক্ষিতরা অর্থনীতি ও ফাইন্যান্স বুঝেন না; সাইফুর রহমান থেকে শুরু করে আজ অবধি যাদেরকে ফাইন্যান্স মিনিষ্টার করা হয়েছে, সবাই ছিলো দক্ষতাহীন, অযোগ্য; এরা বুঝতে পারেনি যে, বাংলাদেশের সকল কষ্টের মুলই বেকারত্ব।

বাংলাদেশের মানুষের কষ্টের কারণ হিসেবে ব্লগে অনেকই অনেক ম্যাঁওপ্যাও কারণ দেখান, সেগুলো ভিত্তিহীন; বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নীচু হওয়ার মুল কারণ, বেকারত্ব; একজন কর্মক্ষম মানুষ দৈনিক গড়ে ৮ ঘন্টা শ্রম দিতে পারছেন না, দিচ্ছেন না।

আগামী ৩৬৪ দিনের মাঝে যদি শেখ হাসিনা ১ বারও বলেন, "জাতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বেকার সমস্যা, আমি উহার সমাধান করবো"। তা'হলে আমাদের জাতি বিশ্বের উন্নত জাতিগুলোর কাতারে দাঁড়াতে পারবে ৫ বছরের মাঝেই।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×