somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরান ভয় পাচ্ছে, ট্রাম্প বিদায়ের আগে ইরানে হামলা চালাতে পারে!

০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইরান ৩রা জানুয়ারী তাদের নিহত জেনারেল কাশেম সোলাইমানীর মৃত্যু দিবস পালন করতে যাচ্ছে; ইরানীরা রাস্তায় নামবে, আমেরিকার ফ্লাগ পোড়াবে, ট্রাম্পের পুত্তলিকা পোড়াবে, আমেরিকার পতন চাইবে; এখানেই শেষ, নাকি ইরাকে পালিত তাদের শিয়া মিলিশিয়া বাহিনী আমেরিকান কোন অবস্হানের উপর রকেট আক্রমণ করতে পারে? পেন্টাগন আশংকা করছে যে, ইরান সরকার তাদের জনতাকে শান্ত্বনা দেয়ার জন্য ইরাকে আমেরিকান অবস্হান কিংবা সৌদীর অয়েলফিল্ডের দিকে ইরান থেকেই বেলাষ্টিক মিসাইল ছুঁড়তে পারে; আমেরিকা সেটার প্রস্তুতি নিয়ে রেখেছে, নতুন করে একটি যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরে অবস্হান নিয়েছে, মাত্র ২টি বি-৫২ বোমারু বিমান পাঠানো হয়েছে; বি-৫২ এটম বোমা বহন করে।

ইরানের অভিযোগ, ট্রাম্প হোয়াইট হাউস ত্যাগ করার আগে, ব্যক্তিগত ইচ্ছা পুরণের জন্য ইরানে হামলা চালাতে পারে; সেজন্য তারাও প্রস্তুতি নিয়েছে। আমেরিকান কংগ্রেসও ভয় পাচ্ছে যে, ট্রাম্প শুধুমাত্র একক সিদ্ধান্তে ইরানে হামলা চালাতে পারে; কংগ্রেস একই সাথে ইরানীদের নিয়ে সংকটে আছে, ইরানীরা কি করতে পারে, সেটা আমেরিকানদের কাছে পরিস্কার নয়; কারণ, ইরান সরকারের ভাবনাচিন্তা বিশ্বের কারো সাথে মিলে না।

আমেরিকা আজো জানে না, কোন সাহসে ইরান তাদের শিয়া মিলিশিয়া জেনারেলকে ইরাকে পাঠিয়ে ছিলো? জেনারেল কাশেম সোলেমানী সব সময় আমেরিকান টার্গেট ছিলো; আমেরিকার চোখে ফাঁকি দিয়ে ইরাকে আসাটা কি বুদ্ধিমানের কাজ ছিলো? ইরাকে সোলেমানীর কাজ ছিলো, ইরানের বেআইনী শিয়া মিলিশিয়াকে আমেরিকান অবস্হান আক্রমণের জন্য রোডম্যাপ দেয়া; আমেরিকা কি সোলেমানীকে এসব কাজ করতে দেয়ার কথা?

ইরানীরা নিজেদের সরকারের উপর খুশী নয়: বেকারত্ব ও কম বেতন ইরানের মানুষের জীবনযাত্রার মান নীচে নামিয়ে এনেছে; ইরানের তেল বিক্রয়ের পয়সার একাংশ চলে যাচ্ছে আরব দেশগুলোতে শিয়া মিলিশিয়া বাহিনীকে পালন করতে; প্যালেষ্টাইন, লিবিয়া, ইরাক, সিরিয়া, ইয়েমেনের কয়েক লাখ শিয়া নিয়মিতভাবে বেতন ও অস্ত্র পেয়ে যাচ্ছে ইরান থেকে; ইরানী নাগরিকেরা ইহার জন্য মুল্য দিচ্ছে।

আমেরিকা ট্রাম্পকে নিয়ে বেশ বড় সমস্যায় আছে: ট্রাম্প এখনো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য ষড়যন্ত্র করছে; আমেরিকান প্রশাসন চিন্তায় আছে যে, ট্রাম্প স্বেচ্চায় ২০ তারিখে হোয়াইট হাউজ ত্যাগ করবে, নাকি তাকে বের করতে হবে? তাকে বের করতে হলে, বিশ্ব হাসবে, আমেরিকার মানসন্মানে লাগবে। আমেরিকার নিজস্ব সমস্যার সময়, ইরান তাদের জংগী জেনারেলের মৃত্যুদিবস পালন করতে গিয়ে অপ্রয়োজনীয় সংকটের সৃষ্টি করতে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×