
ব্লগের বিরহের কবি হচ্ছেন, কবি সেলিম আনোয়ার।
**** আপডেট: ব্লগার রামিসা রোজা উনার খবর দিয়েছেন; ১ লা জানুয়ারী উনি ব্লগে এসে ২টি মন্তব্য করেছিলেন; ১৬ই নভেম্বর উনি শেষ পোষ্ট দিয়েছিলেন ব্লগে; আশাকরি উনি ভালো আছেন। ****
প্রাচীন গ্রীক ধর্মের দেবতা অর্ফিউসের স্ত্রী ইরিডিসের মৃত্যু হলে, অর্ফিউস অপরিসীম বিরহের মাঝে নিমজ্জিত হন; তিনি বাঁশী বাজালে সমস্ত প্রকৃতি কাঁদতো; আমাদের সামু ব্লগের বিরহের কবি, কবি সেলিম আনোয়ারকে বেশ কিছু সময় ব্লগে দেখা যাচ্ছে না। কবি সেলিম আনোয়ারের কবিতা মুলত: বিরহের উপর ছিলো, তাঁর কবিতা যেদিন প্রকাশিত হয়, উহাকে বুকে ধারণ করে সামু সেইদিন বিরহে নীল হয়ে যায়। আজকে প্রায় মাস'খানেক সেলিম আনোয়ার ব্লগে নেই; সেদিন ব্লগার সোহানী উনার অনুপস্হিতির কথা বলেছিলেন; কিন্তু উনার খোঁজ নেয়ার জন্য কোন পোষ্ট দেয়া হয়নি; যাঁরা উনার খবর জানেন, আমাদের জানাবেন।
এই রকম নিয়মিত কবির দীর্ঘ অনুপস্হিতি চিন্তার বিষয়। আমি সব সময় উনার কবিতা পড়তাম; আমি কবিতা ভালোবাসি; তবে, বিরহ ইত্যাদি আমার জন্য একটু কঠিন ব্যাপার। পেশার দিক থেকে উনি মনে হয় জিওলজিষ্ট, এপ্লাইড সায়েন্স ও টেকনোলোজীর মানুষ। কিন্তু উনাকে আমি টেকনোলোজীতে দেখিনি, দেখেছি ভালোবাসার কবি হিসেবে, বিরহের কবি হিসেবে।
উনার লেখায় সামান্য পরোক্ষ রাজনীতির হিন্টস পাওয়া যায়; বেগম জিয়ার প্রতি উনার অনেক টান আছে; বেগম জিয়ার প্রতি টান থাকাটা ঠিক পুরোপুরি স্বাভাবিক ব্যাপার নয়; বেগম জিয়া আমাদের স্বাধীনতার ব্যাপারটা বুঝতে পারেননি ১৯৭১ সালে, উনার ধারণা ছিলো যে, বাংগালীরা পাকী বাহিনীর সাথে কোন মতেই পেরে উঠবে না; এবং পরে মিলিটারীর পুতুল হিসেবে কাজ করে জাতির অনেক ক্ষতি করেছেন, নিজের ২ ছেলের অনেক ক্ষতি করেছেন; বেগম জিয়া ভয়ংকর লোভী মহিলা ছিলেন, উনার কমনসেন্স ছিলো না বললেই চলে।
কবিদেরকে সভ্তা, সংস্কৃতি, সমাজ ও মানুষকে বুঝতে হয়; কবিরা সমজের কন্ঠস্বর, ভুলের পক্ষে থাকলে মানুষের পক্ষে বলা কঠিন হয়ে যায়।
যাক, উনার মুল বিষয় ছিলো বিরহ ও ভালোবাসা; এখানে উনি ছন্দ ও ভাবের সমন্ময় ঘটিয়ে মানুষের হৃদয়ের কথাকে ভাষা দিতে সক্ষম হয়েছিলেন। ফেইসবুকে যারা আছেন, তারা ওখানে উনার খবর পেলে আমাদেরকে জানাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

