
*** আপডেট: বেলা ১:৩৬; রিপাবলিকানদের সিনেট লীডার ট্রাম্প বিপক্ষে কথা বলছে ****
*** বেলা ২:৩২; ট্রাম্প সাপোর্টারেরা কংগ্রেস ভবনে ঢুকে পড়ছে, অধিবেশন স্হগিত *****
*** বেলা ২:৩৫; মেয়র ওয়াশিংটনে সন্ধ্যা ৬ টা থেকে কার্ফিউ ঘোষণা করেছে ****
***** বিকেল ৬টা; ট্রাম্প সাপোর্টারেরা কংগ্রেস ভবন দখল করে রেখেছিলো ৪ ঘন্টা ******
**** সন্ধ্যা ৮টা; যৌথ সেশন আবার শুরু হয়েছে ******
আজকে নিউইয়র্ক সময়, দিনের ১টা বাজে (এখন ) আমেরিকার কংগ্রেস ও সিনেটের যৌথ অধিবেশন শুরু হয়েছে; ইহাতে প্রেসিডেন্ট নির্বাচনের শেষ ধাপে, নির্বাচিত জো বাইডেনের ও ট্রাম্পের, প্রতি রাজ্যের ইলেকটোরাল ভোটের সার্টিফিক অনুয়ায়ী ভোটের সংখ্যা হিসেব করে জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করার কথা ছিলো; কিন্তু জো বাইডেনের ১ম সার্টিফিকেট (ওরিজোনা রাজ্যের ইলেকটোরাল ভোটের সংখ্যা) ঘোষণা করার সাথে সাথে, অরিজোনার এক কংগ্রেসম্যান এই বিজয়ের পক্ষে আপত্তি জানায়। সংবিধান অনুযায়ী যৌথ বৈঠককে স্হগিত ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট পেন্স।
এখন সংবিধান অনুযায়ী কংগ্রেস ও সিনেট আলাদাভাবে আলোচনা করে একটা সমাধানে আসবে; কিংবা ভোটে যাবে; ভোট জো বাইডেনের পক্ষে যাবার কথা।
যারা আপত্তি জানায়েছে, তারা ট্রাম্পের ষড়যন্ত্রের সাথে যুক্ত; কিন্তু তাদের জয়ের সম্ভাবনা নেই।
এরপর, আরো ৫/৬ টি রাজ্যের বেলায় ইহা ঘটবে বলে মনে হয়; ২ ঘন্টার মাঝে আলোচনা কিংবা ভোটের মাধ্যমে ইহার নিস্পত্তি করতে হবে; প্রতি রাজ্যের আপত্তির রিমেডি বের করার পর, যৌথ বৈঠক আবার শুরু হবে; যখন আর কোন আপত্তি থাকবে না, তখন জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা হবে।
আমেরিকাতে ভবিষ্যতে বড় ধরণের দাংগা হতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

