somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের পার্লামেন্ট ভবন দখল করলে কেমন হবে?

০৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত পরশু থেকে ওয়াশিংটন ডিসি'তে ট্রাম্প সাপোর্টারেরা জড়ো হচ্ছিল, এরা জো বাইডেনের বিজয় মেনে নিচ্ছে না; ট্রাম্প এদেরকে ধারণা দিয়েছে যে, জো বাইডেন জাল ভোটে নির্বাচিত হয়েছে, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে না, ট্রাম্প প্রেসিডেন্ট পদে আরেকবার থাকবে। গতকাল, দিনের ২টার দিকে পার্লামেন্টের চারিদিকে প্রায় ৫০/৬০ হাজার মানুষ অবস্হান নিয়েছিলো; ভেতরে দিনের ১টা থেকে হাউস ও সিনেটের বৈঠক।

গতকাল, দিনের ১টার সময় আমি সিএনবিসি ( টেলিভিশন চ্যানেল) খুলে বসলাম, জো বাইডেনের ইলেকটোরাল ভোটের সার্টিফিকেট থেকে ভোট গণনা করে, আমেরিকান কংগ্রেসের হাউস ও সিনেটের যৌথ বৈঠক থেকে জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করবে, সেই অনুষ্ঠানটি রিয়েল টাইমে দেখছি; গণনা চলছে; দিনের ২টা ৩২মিনিটের দিকে, ট্রামপপন্হী লোকজন জোর করে পার্লামেন্ট ভবনে প্রবেশ করার শুরু করে। এই ভবনটি মানুষের ভবন, এর চারিপাশ কোন দেয়াল নেই, মানুষের তুলনায় পুলিশ ছিলো একেবারেই নগণ্য; মানুষ পুলিশের বাধা অতিক্রম করে পুরো ভবন দখল করে দেয়।

ভবনের পুলিশরা কংগ্রেসম্যান ও সিনেটরদের রক্ষার জন্য স্পেশাল রুমে নিয়ে যায়। আমি নিজ কানে একটিমাত্র গুলির আওয়াজ শুনলাম; বিকেল ৪টা'য় জানলাম একজন মেয়ে প্রান হারায়েছে সেই গুলিতে। রাত ১০টায় শুনলাম, পুরো গন্ডগোলের সময়, আহত হয়ে, পড়ে গিয়ে, আরো ৩ জনের মৃত্যু হয়েছে। মেয়েটাকে অকারণে গুলি করা হয়েছে; মেয়েটি অন্যদের সাথে ভবনে ঢুকেছিলো; কোন ইডিয়ট পুলিশ ওকে গুলি করেছে, সেটা এখনো বের হয়নি।

দিনের ৪টার দিকে ওয়াশিংটন ডিসির পুলিশ, ভার্জিনিয়া রাজ্যের ২০০ পুলিশ ও ন্যাশনাল গার্ডের লোকেরা এসে মানুষকে পার্লামেন্ট ভবন থেকে সরানোর শুরু করে; সন্ধ্যা ৬টার ভেতরে পার্লামেন্ট ভবন ও প্রাংগন থেকে মানুষকে সরায়ে দেয়; রাতের ৮টায় যৌথ বৈঠক আবার শুরু হয়; সব আনুষ্ঠানিকতা সেরে, আজকে ভোর ৫ টার কিছুক্ষণ আগে জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করে পার্লামেন্ট।

দিনের ৪টার দিকে ওয়াশিংটন ডিসির মেয়র শহরে কার্ফিউ জারীর ঘোষণা দেয়, সন্ধ্যা ৬টা থেকে উহা কার্যকরী হওয়ার কথা ছিল; আমি রাত ১২ অবধি জেগেছিলাম, তখনো ৭/৮ হাজার মানুষ পার্লামেন্ট ভবনের চারিদিকে জড়ো হয়েছিলো। আমি দেখলাম, প্রায় ৮০ বছর বয়স্ক একজন মানুষ পুলিশের সাথে তর্ক করছে, লোকটার স্ত্রী তাকে টেনে বাড়ী নেয়ার চেষ্টা করছে, লোকটা যাচ্ছে না, স্ত্রী রাগে ও ভয়ে কাঁদছিলো; তখন ভেতরে কংগ্রসম্যানরা ও সিনেটরেরা কাজে ব্যস্ত, আমি ঘুমাতে গেলাম।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৭
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×