somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসাহের ব্যাপার হলো, ব্লগ থেকে এখনো লেখা চুরি হয়!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্লগে পাঠক ও লেখকের আকাল চলছে বেশ কিছু সময়, ১ম পাতার লেখা নড়ে না, লেখায় ক্লিক হয়, ভেতরে কমেন্ট নেই; লেখাগুলো অনাদরে পড়ে থাকে; লেখা পড়ে ২/১ টা গালি দিলেও চলতো, সেটাও নেই। আজকে, অনেকদিন পরে, লেখা চুরি নিয়ে ব্লগার এম ডি মুসার পোষ্ট, "লেখা চুরি বন্ধ করুন" পড়ে ভালোই লাগলো, উনার কবিতা চুরি যাচ্ছে; মনে হচ্ছে, কবিতার মুল্য এখনো আছে, মানুষ ধুলোবালিছাই তো নিশ্চয় চুরি করে না, মুল্যবান কিছু চুরি করে।

আমার দুর্ভাগ্য, আমার পোষ্ট চুরি হয় না; আমি কি করে বুঝবো লেখা চুরি গেলে লেখক কতটুকু কষ্ট পান? ড: আলী আম্রপালী কাব্য লিখেছেন ব্লগে, উহা চুরি হয়েছে কিনা কে জানে! উহা চুরি হলে, এবং ড: এম আলী যদি কষ্ট পেয়ে পোষ্ট দেন, তখন হয়তো আমি উনার কষ্ট কিছুটা অনুমান করতে পারবো।

দেখলাম, ব্লগার 'নীল আকাশ' জানিয়েছেন উনার লেখাও চুরি হয়ে যায়; উনার ব্লগ এলাকায় 'ট্রেড' মার্কের মতো হুশিয়ারী দিয়েছেন, কেহ যেন উনার লেখা কপি টপি না করেন। উনার লেখায় অনেক আরবী লেখা থাকে; মনে হয়, মাদ্রাসার ছাত্র ব্যতিত অন্যেরা চুরি করলে বিপদে পড়বেন, কি লেখা আছে বুঝাই মুশকিল হবে। কেহ যদি উনার লেখা চুরি করার আগে একবার পড়ে নেন, তা'হলে, উহা আর চুরি হবে না, এটার নিশ্চয়তা আছে।

একবার ব্লগার 'গেম চেন্জার' আমাকে বলেছিলেন যে, উনি আমার পোষ্ট অন্যের ফেইসবুকে দেখেছেন; আমার মনে হয়, এমন অনেকের ফেইস বুক আছে, যারা কিন্তু ঠিক মতো পড়তে পারেন না; এই ধরণের কেহ ট্রাক্টরের ছবি দেখে, লেখা কপি করে নিয়ে গেছেন; হয়তো ভেবেছেন চাষবাস নিয়ে দরকারী কিছু হবে, হাজার হলেও আমরা কৃষি-প্রধান দেশের মানুষ।

নুরু সাহেবের লেখা চুরি হয় না, মনে হয়; উনার লেখা চুরি করে পড়ে কার মৃত্যুর খবর কাকে দিবে? আবার, বাংলাদেশে কার দরকার কোনদিন নিউটন জন্মেছে উহা জানার; দুনিয়ার কঠিন ফর্মুলা লিখে বাচ্চাদের জীবনটা মাটি করে দিয়েছেন।

যাক, আপনাদের এত আদরের লেখা যদি সামুতে কেহ না পড়তে চায়, সমস্যা নেই; উহা চুরি হলে, ধরে নিতে হবে, আপনার কৃতিত্ব আছে; আমি ধরে নেবো, ধুলোবালিছাই কখনো চুরি হয় না, আপনার লেখার মুল্য আছে।


সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:২২
৫৪টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×