somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় ও সামাজিক সমস্যগুলোকে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভাবুন।

১৬ ই মার্চ, ২০২১ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতীয় সমস্যা, নাগরিক অধিকার, রাজনীতি, অর্থনীতি, দারিদ্রতা মোচন, সামাজিক, সাংস্কৃতিক সমস্যা, ইত্যাদি নিয়ে কথা বলার সময় শিক্ষিত, সচেতন নাগরিক হিসেবে কথা বলুন; এগুলো দেশ ও জাতির সমস্যা; এগুলোর সাথে ধর্মকে মিশায়ে লাভ নেই; ধর্মে এগুলোর সমাধান নেই; আমরা আধুনিক সভ্যতায় বাস করছি, এগুলো আধুনিক মানুষের জীবনযাত্রার অংশ; এসব সমস্যা ও এগুলোর সমাধান আধুনিক ভাবনার মাঝে নিহিত, ধর্মে এগুলোর সমাধান নেই; এগুলোতে নবী,রাসুলদের টেনে এনে কোন লাভ নেই, উনারা এসব বিষয়গুলো এই লেভেলে দেখেননি, এগুলো নিয়ে বর্তমান লেভেলে ভাবার সুযোগ উনারা পাননি, উনাদের শিক্ষা ইত্যাদি এগুলোর সমাধান দিতে পারবে না।

সময়ের সাথে সভ্যতা বদলাচ্ছে, বিশেষ করে কম্প্যুটিং মানব সভ্যতাকে ভয়ংকর গতি দিয়েছে; ফরাসী বিপ্লব থেকে সভ্যতা যেই গতিতে ২য় বিশ্বযুদ্ধ অবধি এসেছিলো, ইহা মানব সমাজের জন্য ছিলো বিস্ময়; কিন্তু কম্প্যুটার আজকে যেই গতি দিয়েছে উহা একসময় ছিলো কল্পনাতীত; এখন ৫ বছরে টেকনোলোজী ও জীবনযাত্রা যেভাবে বদলাচ্ছে, উহা আগে ৫০ কিংবা ১০০ বছরেও সম্ভব হতো না। টিকার কথা ভাবুন, ৬/৭ মাসে যেই টিকা বের করেছে, ইহা করতে গত শতাব্দীতে ২৫/৩০ বছর লেগে যেতো। আধুনিক বিশ্ব ও আজকের জীবনযাত্রা নিয়ে কথা বলার সময় আজকের টেকনোলোজী ও মানুষের লব্ধজ্ঞানের আলোকেই বলতে হবে।

ইউরোপ, আমেরিকার মানুষজন আধুনিক সভ্যতাকে ইহার নিজস্ব গতিতে চলতে দিচ্ছে; উহাকে ধর্মের দখলে আনতে চেষ্টা করছে না; তারা জানে যে, ধর্ম ইহাকে ধারণ করে রাখতে পারবে না, এবং ধর্ম ইহার সাথে অকারণ প্রতিযোগীতায় নেমে জয়ী হতে পারবে না, বরং নিজের স্বকীয়তা হারায়ে হাইব্রীড আকার ধারণ করতে পারে। আমাদেরকেও একই নীতি অনুসরণ করতে হবে, সবকিছুতে ধর্ম টেনে আনলে, ধর্ম নিজের আকৃতি ও প্রকৃতি হারিয়ে নতুন কিছু একটাতে পরিণত হতে পারে।

আধুনিক মানুষ, আধুনিক জাতিগুলো জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে; জ্ঞানভিত্তিক সমাজ মানুষের লজিক্যাল ভাবনা ও লব্ধজ্ঞানের ফসল; সেখানে মানুষ সামাজিক,রাজনৈতিক, অর্থনৈতিক, সায়েন্টিফিক ও টেকনোলোজিক্যাল ভাবনার সমন্ময়ে বিবিধ মডেল করে সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন; আমাদেরকেও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে।


সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ রাত ১২:৪২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×