somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে ও নাতীপুতিরা

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হিসেব মতে, আসল মুক্তিযোদ্ধা ৫০/৬০ হাজার বেঁচে থাকার কথা; সরকারী হিসেবে, ২ লাখ ৪০ হাজারের মতো মানুষ মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে; এতে বুঝা যাচ্ছে যে, প্রায় ১ লাখ ৮০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে। ঢাকার মুক্তিযোদ্ধাদের শতকরা ৯০/৯৫ ভাগ ভুয়া হওয়ার সম্ভাবনা আছে। অবশ্য, দেশের বিবিধ এলাকা থেকে কিছু আসল মুক্তিযোদ্ধা ঢাকায় এসেছিলো চাকুরী বাকুরীর কারণে, এখন উনারা ওখানে আছেন, অনেক নেই, উনাদের অনেকের পরিবার থাকতে পারে। কিন্তু যারা ঢাকায় মুক্তিযোদ্ধা ছিলেন বলে দাবী করেন, তাদের ৯০ ভাগই ভুয়া হওয়ার কথা; কারণ, ঢাকা ৯ মাস পাকীদের অধীনে ছিলো, এবং ঢাকা ছিলো ২ নং সেক্টরের অধীনে; ২ নং সেক্টর ছিলো খুবই দুর্বল সেক্টর: ওখানে সামান্য সংখ্যক মানুষকে ট্রেনিং দেয়া হয়েছে, সবাইকে দেশের ভেতরে পাঠানোও সম্ভব হয়নি।

আসল মুক্তিযোদ্ধাদের একাংশ বয়সের কারণে প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করেছেন, যাঁরা বেঁচে আছেন, তাঁরা এত বয়স্ক যে, তাঁদের বড় কোন কিছু করার ইচ্ছা কিংবা ক্ষমতা নেই। যারা ভুয়া মুক্তিযোদ্ধা, এরা এখনো খুবই একটিভ, এরা সবকিছু থেকে লাভবান হয়েছে ও এখনো চেষ্টা করে যাচ্ছে।

যুদ্ধে গেছে, ভারতে ট্রেনিং নিয়েছিলো, কিন্তু দেশ স্বাধীন হওয়া অবধি দেশে প্রবেশ করেনি এই রকম মুক্তিযোদ্ধাদের সংখ্যা ২৫/৩০ হাজার, এরা ছিলো ছাত্র; এদের বড় অংশ এখন ঢাকা ও চট্টগ্রাম শহরে আছে; এদের থেকে সেক্রেটারী হয়েছে, এদর অনেকে প্রশাসনে চাকুরী করেছে, এদের ছেলেমেয়েরা দুনিয়ার সুবিধা পেয়েছে; সুবিধা পেতে পেতে এদের লজ্জাও বিলুপ্ত হয়ে গেছে। এরা জানে যে, তাদের পিতা মুক্তিযোদ্ধা, বড়াই করতে করতে এরা সীমার বাহিরে চলে গেছে। এদের জ্বালাতনেই বাচ্চা রাজাকার নুরুমিয়া ডাকসুতে জিতে গেছে।

মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় অংশ ছিলো ইপিআর, কৃষকের ছেলে ও গ্রামের ছাত্র; এদের ছেলেমেয়েরা কোন সুযোগ ইত্যাদি নিতে পারেনি, সুযোগ যে আছে, তাও জানতেন না; এদের অনেকের পড়ালেখা ছিলো না, সুযোগ থাকলেও নেয়ার মতো অবস্হা ছিলো না। ব্লগারদের মাঝেও মুক্তিযোদ্ধা বিরোধী থাকতে পারেন, অসুবিধা নেই।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×