somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কান্ডজ্ঞানহীন কাজ যারা করে, তাদের দোয়া কি করে কাজ করবে?

১৪ ই মে, ২০২১ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল ব্রুকলীনের রাস্তায় সাড়ে ৪০০ জন মানুষের ঈদের জামাতের অনুমতি নিয়ে ৪ হাজারের বেশী মানুষ জামাত করেছে; পুলিশ শুরুতে কিছুটা বাধা দিলেও, পরে তারা ইহাকে মেনে নিয়ে চুপ হয়ে যায়।

কোন ধর্মের কোন দোয়া কাজ করে না; কিন্তু যেই বিষয়ের উপর দোয়া করা হয়, উহা নিয়ে দোয়া পরিচালনাকারীর যদি সঠিক ধারণা থাকে, এবং সেটা নিয়ে যদি কোন লজিক্যাল কথা বলা হয়, উহাকে দোয়া হিসেবে উচ্চারণ করা হয়, সেটা মানুষের মনের উপর পজেটিভ ভাবনা হিসেবে আলোকপাত করতে সমর্থ হওয়ার কথা।

প্রত্যেক জতির ধর্মীয় অনুষ্ঠানে দোয়া করা হয়, এতে সমসাময়িক ব্যাপারে দোয়া করা হয়ে থাকে; দোয়ার বিষয়বস্তু নির্ভর করে দোয়া যিনি পরিচালনা করেন উনার জ্ঞান ও ধারণাশক্তির উপর। ঈদের নামাজ যারা পরিচালনা করে থাকেন, তারা সমসাময়িক ব্যাপারগুলো না বুঝার সম্ভাবনা ৯৯ ভাগ; এবং সেটাই ঘটেছে গতকাল ব্রুকলীনে ঈদের নামাজের দোয়ায়।

গতকাল, সমসাময়িক ২টি বিষয়ের উপর দোয়া করা হয়েছে ব্রুকলীনে: (১) করোনা (২) প্যালেষ্টাই-ইসরায়েল সংঘর্ষ।

করোনা সম্পর্কে আমেরিকান বাংগালীদের শতকরা ৮০ ভাগ মানুষের সঠিক, কিংবা অনেকটা সঠিক ধারণা আছে। নিউইয়র্কের বাংগালীরা করোনায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছিলেন, অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারায়েছেন, বেশীরভাগই সুস্হ হয়েছেন; ব্রুকলীনের বাংগালীরা সবার আগে টিকা (অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে ) নিয়েছেন। দোয়ায় ব্রুকলীনে ও বিশ্বে করোনা কমিয়ে আনার জন্য আল্লাহকে ধন্যবাদ দেয়া হয়েছে, এবং বাংলাদেশের মানুষকে করোনা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহকে অনুরোধ করা হয়েছে। টিকা, টিকা আবিস্কারক, ডাক্তার, নার্স, হাসপাতালগুলো ভুমিকা নিয়ে কোন কথাই বলা হয়নি।

প্যালেষ্টাইন-ইসরায়েল সংঘর্ষ নিয়ে আমেরিকায় বসবাসকারী ৭০/৮০ ভাগ বাংগালীদের ধারণা পুরোপুরি পরিস্কার নয়; তার কারণ হলো এরা বাংলা ভাষায় টেলিভিশন দেখেন, বাংলা টেলিভিশনে প্যালেষ্টাইন-ইসরায়েল সমস্যা সঠিকভাব এনালাইসিস করা হয় না কখনো। যাক, সেখানে যুদ্ধ বন্ধ করার জন্য ও "নিপীড়িত, নির্যাতীত মুসলমানদের জানমাল রক্ষার" জন্য আল্লাহকে অনুরোধ করা হয়েছে। গাজায় সম্পদের ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়েছে ও ৭০ জনের বেশী মানুষের মৃত্যু হয়েছে; আল্লাহ যদি রক্ষা করতেন, ইহা ঘটার কথা নয়; অপরদিকে তেল আবিবের অবস্হা দেখলে মনে হয় ওরাই সংঘর্ষে ভালো করছে; গতকাল ও আজকে মিলে, বিশ্বের ১৮০ কোটী মুসলিম গাজার মানুষের জন্য দোয়া করেছে; দেখা যাক, ইহা কিভাবে কাজ করে!






সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২১ বিকাল ৫:০৮
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×