
মিশরের উদ্যোগে গাজা ও ইসরায়েলের মাঝে যুদ্ধ-বিরতি শুরু হয়েছে; আজ শক্রবার, আমেরিকান সময় ভোর ২:০০ টার সময় থেকে যুদ্ধ-বিরতি চলছে; ৩ ঘন্টা ভালোই চলছে; হামাস বিজয় ঘোষণা করেছে, তারা কিছুক্ষণ নেচেছে রাস্তায়। এবারের ক্ষয়ক্ষতি ২০১৪ এর তুলনায় অনেক কম: এবার গাজায় ২৩৫ জন মানুষ হারায়েছে, ৩/৪ শত পংগু হবে, সম্পত্তির ক্ষয়ক্ষতি ৫/৬ বিলিয়ন ডলারের কাছাকাছি হবে। আনুপাতিক হারে এবার বেশী ইহুদী প্রান হারায়েছে, সংখ্যা ১২ জনের মতো, সম্ভবত। ফিলিস্তিনের টাকা ভুতে যোগায়, কোন অসুবিধা নেই। গাজার ৮০ ভাগ মানুষ দরিদ্র সীমার নীচে বাস করে; কিন্তু তাদের গড় মানুষের কাপড়চোপড় ইউরোপের লোকজনের সমকক্ষ।
ব্লগারেরা এখন অন্য বিষয়ের উপর পোষ্ট দিতে পারেন। অবশ্য কিছু কিছু ব্লগার এবার উইকি মুইকি খুঁজে ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কে কিছুটা জেনেছেন; অনেকই জানতেন যে, ফিলিস্তিন এখন স্বাধীন দেশ, ১৩৯ টি দেশ ইহাকে স্বীকৃতি দিয়েছে; ইহার সমস্যা হচ্ছে, ইহা অধিকৃত দেশ, এবং জি-২০ দেশগুলোর মাঝ থেকে ১১ টি দেশ ফিলিস্তিনের স্বাধীনতা মানে না; তারা চাচ্ছে যে, পিএলও "অসলো শান্তি চুক্তি" কার্যকরী করুক। হামাস "অসলো শান্তি চুক্তি" মানে না, ওরা বিশ্বাস করে যে, ইসরায়েল নিজেই ক্লান্ত হয়ে দখল করা এলাকা ছাড়তে বাধ্য হবে। ইহা কিন্তু ঘটবে একদিন, সময়ের ব্যাপার মাত্র; সেই সময় অবধি ফিলিস্তিনীদের এইভাবে বাস করতে হবে, এটা হামাস ও পিএলও'র জন্য লাভজনক ব্যবসা; ২ সংস্হাই লাভবান হচ্ছে; হামাসেরা চাকুরী করে ভালো থাকছে; পিএলও দীর্ঘদিন থেকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে আসছে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



