somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডলারে ঋণ দিয়ে শ্রীলংকার মুদ্রায় ঋণ ফেরত নিবে বাংলাদেশ, ইহা ব্যবসা?

২৯ শে মে, ২০২১ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ সরকার তার অলস রিজার্ভ থেকে শ্রীলংকাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিবে; ঋণের সুদ ৩% হওয়ার কথা; শ্রীলংকা এই ঋণ ফেরত দিবে শ্রীলংকান মুদ্রায়; ব্যবসায়িক দিক থেকে দেখলে, ইহা ভালো ব্যবসা নয়। যদি বাংলাদেশ সরকারের ফাইন্যানসিয়াল বুদ্ধিমত্তা হিসেবে ইহাকে বিচার করা হয়, ইহা আসলে দেশবাসীর প্রতি অন্যায়ের একটি উদাহরণ মাত্র।

**দেশের কোন নাগরিক আমাদের সরকার থেকে ৩% হারে ব্যবসায়িক, শিক্ষা বা পরিবারিক বিপর্যয়ের কারণে জরুরী ঋণ পাবে? কখনো পাবে না।

শ্রীলংকা চীন থেকে ঋণ নিয়েছে ৫ বিলিয়ন ডলারের বেশী; খুব শীঘ্রই শ্রীলংকাকে কোন ব্যাপারে বৈদেশিক মুদ্রায় সাড়ে ৪ মিলিয়ন ডলার পে করতে হবে, কিন্তু তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ মার্চ মাসে ছিলো ৪ মিলিয়ন ডলার মাত্র; ইহা শ্রীলংকার জন্য বেশ বড় ধরণের সংকট। এই সংকট থেকে বের হওয়ার জন্য তারা চীন ও ভারতের কাছে ২০০ মিলিয়ন বা তারো বেশী ঋণ চেয়েছিলো, এই ২ দেশ দেয়নি, দিচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের সার্বিক অর্থনীতি ও ফাইন্যান্স পদ্ধতি দেখলে বুঝা যাবে যে, বাংলাদেশ দরকারী খাতে খরচ না করে, "অলস রিজার্ভ" বাড়িয়ে চলছে; এখন বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ৪৫ বিলিয়ন ডলার। দেশের বর্তমান আমদানী ও রপ্তানীর পরিমাণ থেকে বুঝা যায় যে, দেশটি ৩০ বিলিয়ন ডলার রিজার্ভ রাখলেই যথেষ্ট; বাকী ১৫বিলিয়ন ডলার "পুরোপুরি অলস"; বর্তমান বিশ্বে অলস টাকার উপর বসে থাকাটা বুদ্ধিহীনতার পরিচয়, বিশেষ করে দেশের বেকার সমস্যা যখন কন্ট্রোলের বাহিরে।

বাংলাদেশের তরুণরা বেকার, রিটায়ারীদের আয় নেই, বাবারা প্রবাসী; এই অবস্হায় বাংলাদেশে বিদেশী বিনিয়োগের দরকার; সেই দেশ কি করে এত টাকা শ্রীলংকার মতো দেশকে ঋণ দিতে পারে? ইহা বেকুবী ব্যতিত অন্য কিছু নয়।





সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২১ রাত ২:১৫
১৪টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×