somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে মসজিদের অভাব ছিলো কখনো?

১০ ই জুন, ২০২১ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে চাকুরীর অভাব আছে, টোকাইদের থাকার যায়গার অভাব আছে, গার্মেন্টেস'এর মেয়েদের থাকার যায়গার অভাব আছে, রাস্তায় সংসারী মা'দের ঘুমানোর, বার্থরুমের ও গোসলের যায়গার অভাব আছে; কিন্তু মসজিদের অভাব কোনদিনও ছিলো না, এবং নেই। আমাদের ছোট গ্রামটিতে একটি মসজিদ ছিলো বরাবরই, এখন সেখানে ৩টি মসজিদ; গ্রামে পুরুষ বলতে কেহ নেই, সবাই থাকে মিডল-ইষ্টে, নামাজ পড়বে কে? গ্রামের পুরানো মসজিদটাতে আযান দেয়ার লোকও নেই, সেই বাড়ীর মানুষ এখন শহরে থাকে।

বাংলাদেশে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ৫৬০টি মডেল মসজিদ তৈরি করছে সরকার; এগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়ায় সরকারী টাকায় মসজিদ করতে হয়েছে কখনো? দানের টাকায় মসজিদ হয়ে আসছে সব সময়; এখন আবার, সৌদী, ইরানী, কুয়েত ও কাতারের টাকায় গ্রামে গ্রামে মসজিদ হচ্ছে। এই অবস্হায় সরকার ৮ হাজার ৭২২ কোটী টাকা ব্যয় করা কি সঠিক কাজ?

মানুষের টাকায় সরকার মানুষের প্রাণ বাঁচানোর জন্য সঠিকভাবে টিকা কিনেনি; কিন্তু পুরোপুরি বিনা প্রয়োজনে বিপুল পরিমাণ টাকা ব্যয় করে মসজিদ করছে, যেখানে নামাজ পড়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই টাকায় ১ লাখ মানুষের জন্য চাকুরী সৃষ্টি করা যেতো, ৫ লাখ টোকাইকে খাওয়ায়ে পরায়ে স্কুলে পাঠানো যেতো; ১ লাখ গার্মেন্টস'এর মেয়েদের করোনা কালে (২ বছর ) থাকার ও খাওয়ার ব্যবস্হা করা যেতো; ৪০ লাখ কর্মীর জন্য বেকার-ভাতার ফান্ড শুরু করা যেতো।

শেখ হাসিনা জাতির টাকাগুলো পানিতে ফেলছেন; অর্ধেক টাকা কন্ট্রাক্টটর ও ইন্জিনিয়রেরা ডাকাতি করছে, বাকী টাকা দিয়ে সাদা হাতী বানাবে যা মেরামত করতে প্রতি বছর হাজার কোটী খরচ হবে; এদিকে জাতির দরিদ্র ও এতিম সন্তান গুলো রাস্তায় ঘুমাবে, প্রেগনেন্ট মহিলা রাস্তায় ঘুমাবে, মাসে একবার গোসল করতে পারবে না, রাস্তার পাশে প্রাকৃতিক কাজ সারবে; এই হলো বুদ্ধিমতীর কাজ!


সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২১ রাত ২:৫৪
২৬টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়ের বুকের ওমে শেষ ঘুম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা মে, ২০২৬ সকাল ১০:৪৯



আমার নাম তৃশান। সবে তো স্কুলে যাওয়া শুরু করেছি। আজ আমার খুব আনন্দ! বাবা-মা, দিদি আর দাদু-দিদুন মিলে আমরা মস্ত বড় একটা নৌকায় ঘুরছি। দিদি বলছিল এই জায়গাটার নাম জবলপুর।... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

×