somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বেকারত্ব কমানোর কোন আইডিয়া আছে আপনার?

১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মহামারী যদি ২০২২ সালের শেষের দিকে কমে আসে, কিংবা গা-সহা হয়ে যায়; তখন বিশ্বের সামনে সব চেয়ে বড় সমস্যা হয়ে থাকবে, বেকার সমস্যা; একমাত্র চীন ব্যতিত, কোন দেশ এই সমস্যা এড়াতে পারবে না; ইউরোপ ও আমেরিকা এই সমস্যা নিয়ে সবচয়ে বেশী ভুগবে। পশ্চিমের দেশগুলোর মাঝে কানাডা, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া ও স্কেনডেনেভিয়া সবার আগে এই সমস্যা সমাধান করতে পারবে। যারা টিকা কিনেনি, তারা বেকার সমস্যা নিয়েও মাথা ঘামাবে না।

করোনার আগেও, বাংলাদেশ সরকার বেকার সমস্যাকে বড় সমস্যা হিসেবে গুরুত্ব দেয়নি; করোনার পর, ইহাকে গুরুত্ব দেবে বলে মনে হয় না। বাংলাদেশের প্রশাসন ও সরকারের লোকেরা বেকারত্ব নিয়ে কোনদিন চিন্তিত হয়নি; কারণ, বেকার সমস্যা নিয়ে সরকারের উঁচুপদের লোকেদের কখনো বিচলিত হতে দেখা যায়নি।

অশিক্ষিতদের জন্য চাকুরী খোঁজে আদম ব্যাপারীরা ও গার্মেন্টস সেক্টর; সরকারকে এই নিয়ে মাথা ঘামাতে হয় না; সমস্যা হলো শিক্ষিতদের নিয়ে। বিশ্বে দক্ষ শিক্ষিতদের বাজার আছে; কিন্তু বাংলাদেশের গ্রাজয়েটদের জন্য বিশ্বে কোন চাহিদা নেই। তবে, দেশে যেই পরিমাণ সম্পদ আছে, শিক্ষিতদের চাকুরী দেশেই হওয়া সম্ভব।

আপনারা যাঁরা চাকুরী বাকুরী, ব্যবসা-বাণিজ্য করছেন, তাঁরা সরকারী বেসরকারী খাতগুলো সম্পর্কে জানেন; দেশের প্রাইভেট কর্পরেশনগুলো, সরকারী, আধা-সরকারী মিলে ও সেলফ-এমপ্লয়মেন্ট ইত্যাদি কি প্রতি বছরের নতুন গ্রেজুয়েটদের চাকুরী দিতে পারবে? যদি দেশে আসলে দরকারের বেশী গ্রেজুয়েট বের হয়, তখন কি করার দরকার?

চোখের সমানে যত রকমের সমস্যা দেখছেন, এগুলোকে ধ্রূব হিসেবে ধরে নিয়ে, আপনি কোন রকমের আইডিয়া দিতে পারেবেন যে, এই অবস্হায়ও চাকুরী সৃষ্টি করা সম্ভব?

২০১৪ সালের ভোটের আগে, বেগম জিয়া বলেছিলেন যে, তাঁকে ভোট দিলে, তিনি বেকার সমস্যা ও এনার্জি সমস্যা সমাধান করে দেবেন; তিনি সেই পথ জানেন; আপনি কি কোন পথ জানেন?



সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৮
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×