somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্নফাঁস-মন্ত্রী নাহিদ সাহেবের ষ্টুডেন্ট-ডাটাবেইজ

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনার কারণে দেড় বছর স্কুল বন্ধ রাখার কারণে কত ছাত্র ঝরে পড়েছে, ওরা কোথায় যাবে, ওদেরকে স্কুলে ফিরিয়ে আনা কি সম্ভব? যেসব পরিবার দারিদ্রতায় পড়ে ঢাকা ও চট্টগ্রাম শহর ছেড়েছে; তাদের বাচ্চারা গ্রামের স্কুলে যাবে?

শিক্ষামন্ত্রী নাহিদ 'প্রশ্নফাঁস'এর জন্য প্রসিদ্ধি লাভ করেছেন, সন্দেহ নেই; তিনি ছোট্ট এই সমস্যাটির সমাধান বের করতে পারেননি, হতবাক হওয়ার মতো কথা, জাতির ভয়ংকর ক্ষতি হয়েছে! তবে, উনি একটা দরকারী কাজ করে গেছেন, ছাত্রদের দরকারী তথ্য সম্বলিত একটি ডাটাবেইজ রেখে গেছেন; আমি ডাটাবেইজটি সম্পর্কে পুরোপুরি জানি না, অনুমান করছি যে, উহাতে ছাত্রদের ও তাদের পরিবার সম্পর্কে দরকারী তথ্য আছে, যা দ্বারা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাত্র ও ছাত্রের পরিবারকে বুঝতে পারার কথা, ও সেই তথ্যানুসারে জাতির শিক্ষা ও চাকুরীর জন্য প্ল্যান করতে পারার কথা।

মন্ত্রী মুহিত সেই ডাটাবেইজের তথ্য কাজে লাগাতে পেরেছিলেন কিনা, বলা মুশকিল; কারণ, তিনি কখনো ইহা নিয়ে আলোচনা করেননি, এবং দেশের শিক্ষার মান ইত্যাদি প্রমাণ করছে যে, তিনি ইহার ব্যবহার হয়তো জানতেন না। উনি চলে যাবার সাথে সাথে কি ডাটাবেইজটারও মৃত্যু হলো? সংবাদে মংবাদে ইহার কোন খোঁজখবর নেই।

উনার পরে এখন যিনি এসেছেন, মন্ত্রী দীপুমনি, ইনি আবার এক বিরাট শিক্ষা স্পেশালিষ্ট, যিনি নামে মাত্র ডাক্তারী পড়েছিলেন, কিন্তু আসলে ছিলেন ছাত্রলীগার, কুল-পেয়ারার রাজনীতিবিদ। উনি মন্ত্রী নাহিদের ডাটাবেইজটা উত্তারিকারসুত্রে পেয়েছেন; যদি তিনি ইহাকে কাজে লাগাতে পারেন, ছাত্ররা অনেকভাবে উপকৃত হবে ও জাতির শিক্ষা-ব্যবস্হার মান সম্পর্কে মন্ত্রী নিজে সঠিক কিছু চিত্র পাবেন।

আমাদের জাতির শিক্ষাসম্পর্কে আমরা সঠিক তথ্য কোনভাবেই জানতে পারি না; এসব ব্যাপারে বাংগালীদের দক্ষতা ও অভিজ্ঞতা নেই বললেই চলে। স্কুল আছে, বাবার সামর্থ থাকলে স্কুলে যাও, না'হয় গোল্লায় যাও, এই হলো সরকারী ও সামাজিক নিয়ম।

সরকার আগে কখনো সঠিকভাবে জানতো না যে, কত শিশু স্কুলে যাচ্ছে, কতজন যাচ্ছেনা, কতজন কোন শ্রেণী থেকে ঝরে যাচ্ছে, কতজন ফেল করছে, কত জনের বাবা নেই, কতজন বস্তিতে বাস করছে। নাহিদ এই তথ্যগুলো সংগ্রহের ব্যবস্হা করেছিলো। দীপুমনি চাইলে ইহাকে কাজে লাগাতে পারে।

নাহিদের ডাটাবেইজটাকে কাজে লাগিয়ে ঝরে যাওয়া ছাত্রদেরকে ১ দিনের মাঝে চিহ্নিত করা সম্ভব হবে, পরিবারের সাথে যোগাযোগ করে, পরিবারের অবস্হা ও অবস্হান জানাও সম্ভব।







সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×