somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকা আফগানদের জন্য আশীর্বাদ ছিলো

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আফগানরা কখনো গৃহযুদ্ধ চাহেনী, তারা চেয়েছিলো রাজতন্ত্রের থেকে বেরিয়ে এসে, আধুনিক বিশ্বের মতো প্রজাতন্ত্রে বাস করতে, নিজেদের জীবনযাত্রার মানকে উন্নত করতে। দেশের পুরুষদের জীবন কেটে যেতো প্রবাসে ফেরি করে, ইহা কারো জন্য ভালো জীবন ছিলো না। রাজা জহির শাহকে ক্ষমতাচ্যুত করে প্রজাতন্ত্র গঠন করার সময়, ভুল পদক্ষেপের কারণে গৃহযুদ্ধ লেগে যায়; সেই যুদ্ধ আর শেষ হয়নি।

আমেরিকার এটমবোমা হজম করার পর, জাপানীরা বুঝতে পেরেছিলো যে, আমেরিকা ভয়ংকর শক্তিশালী দেশ, ইহার সাথে আঁতাত করা ব্যতিত জাপান সহজে আবার নিজপায়ে দাঁড়াতে পারবে না সহজে; আজকে যেই জাপান বিশ্ব দেখছে, ইহাতে আমেরিকার অনেক অনেক বড় অবদান; জাপানীরা আমেরিকান সাহায্যকে কাজে লাগিয়ে, দীর্ঘদিন বিশ্বের ২য় অর্থনীতি হিসেবে ছিলো; আজকে, আমেরিকার প্রতি ১০০টি গাড়ীর মাঝে ৪০টি গাড়ী জাপানী; ওরা গাড়ী বানানোর টেকনোলোজী, এটোমিক পাওয়ার ষ্টেশন ও ইলেকট্রোনিক টেকনোলোজী পেয়েছিলো আমেরিকা থেকে; এবং আমেরিকা জাপানকে নিজেদের বাজারে প্রবেশ করতে দিয়েছিলো।

একই কাহিনী জার্মানীর; ২য় বিশ্বযুদ্ধ পরাজিত হওয়ার পর, জার্মান বলতে কিছু ছিলো না: দেশ ২ টুকরা হয়ে গিয়েছে, ৯০ লাখ যুদ্ধবন্ধী; একাংশ চলে গেছে সোভিয়েতের তত্বাবধানে, অন্য অংশ আমেরিকা, ইংল্যান্ড'এর অধীনে। জার্মানরা ঠিক করলো, ইউরোপের কেহ তাদেরকে সাহায্য করার মতো অবস্হানে নেই, একমাত্র বড় শত্রু আমেরিকার সাহায্য নিয়ে দাঁড়াতে হবে; আজকের ইউরোপকে ধরে রেখেছে জার্মানী।

পাকিস্তানকে আমেরিকা সাহায্য করার শুরু করেছিলো ১৯৫৮ সাল থেকে; ১৯৫৮ সালে, আমেরিকা পাকিস্তানে সামরিক ক্যু'ঘটায়, দেশটিকে নিজের পক্ষে নেয়ার জন্য। পাকিস্তানী মিলিটারী সরকার আমেরিকার কাছে টেকনোলোজী চাহেনী, চেয়েছিলো খাদ্য। খাদ্য চায় ভিক্ষুক; পাকিস্তান যা চেয়েছিলো তা পেয়েছে। পাকিস্তান আমেরিকা থেকে ভিক্ষা নেয়ার পর ফন্দিবাজী করে নিয়েছে ঋণ, তাদের ইচ্ছা ছিলো সেই ঋণ ফেরত দেবে না; তাদের ইছ্চা পুরণ হয়েছে, আমেরিকাকে বেকুব বানিয়ে পাকিস্তান তাদের সাথে "বিন লাদেন ব্যবসা" করেছে, তালেবান ব্যবসা করেছে; এখন সেই ২টি সেক্টর বন্ধ হতে যাচ্ছে।

আমেরিকা ততকালীন আফগানিস্তানের কাছে দাবী করেছিলো যে, বিন লাদেনকে আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে, কিংবা আফগানিস্তান থেকে বের করে দিতে হবে। তালেবানরা বলেছে যে, তারা মেহমানকে বের করে দিতে পারবে না। ফলাফল, যুদ্ধ। কি পরিমাণ তালবান প্রান হারিয়েছে কে জানে, তবে ৭১,০০০ আফগান ইহাতে প্রাণ হারেয়েছে।

যুদ্ধের পর, আমেরিকার চলে যাওয়ার দরকার ছিলো; কিন্তু তারা দেখলো যে, তারা চলে গেলে দেশটি আবারো তালেবানদের হাতে চলে যাবে; তারা দেশটিকে গড়ে তোলার সিদ্ধান্ত নিলো; ২০ বছর চেষ্টা করার পর, গত মাসে সেই তালেবানদের কাছে দেশটিক রেখে দিয়ে আমেরিকা চলে এসেছে; আফগানিস্তানের অবস্হা সেই ২০ বছর আগের মতোই; কারণ, এরা গত ৪০০ বছরে কোনদিন ভালোভাবে থাকার কথা চিন্তা করেনি।



সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৬
২৬টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×