somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্ররা বাসে ঝগড়া করছে, ৮১টি ইউনিভার্সিটির চ্যানচেলর কি করছেন?

২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের প্রেসিডেন্ট হলেন ৮১টি ইউনিভার্সিটির চ্যানচেলর, তিনি ছাত্রছাত্রীদের মা-বাবা, অভিভাবক; ছাত্ররা যখন হাফ-ভাড়ার জন্য বাস কন্ডাক্টরদের সাথে ঝগড়া করছে, উনি কোথায়, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে?

আমাদের বর্তমান প্রেসিডেন্ট, আবদুল হামিদ সাহেব (বয়স ৭৭ বছর) হাফ ভাড়ায় বাসে চড়ার সুযোগ পাননি ছাত্র জীবনে, মনে হয়; উনি যখন গুরু দয়াল কলেজে পড়েছেন, তখন সেখানে বাস ছিলো না, গরু গাড়ী ছিলো নিশ্চয়। তবে, তিনি ছাত্র রাজনীতি করতেন, ছাত্রদের পকেটে তখন একটা সিকিও থাকতো না, এটা তিনি নিশ্চয় বুঝতেন। এখন তিনি ৮১টি ইউভার্সিটির চ্যানচেলর; এখন নিশ্চয় উনার আর "হাফ ভাড়ার" দরকার হচ্ছে না; কিন্ত দেশের আড়াাই কোটী ছাত্রের যদি দরকার হয়, উহার সমাধান কেন তিনি করছেন না? উনি যখন ১ম বার এমপি হয়েছিলেন, তখন হাফ-ভাড়া দিয়েছে বাস মালিকেরা; কারণ, আমরা তখনো সামন্তবাদে বাস করতাম; এখন এসব দায়িত্ব সরকারকে নিতে হবে, উনি জার্মানী ফার্মানী যখন গিয়েছিলেন, এসব শিখার সুযোগ নিশ্চয় পেয়েছিলেন। নাকি ওসব দেখার সময় পাননি, বউয়ের জন্য কেনাকাটা করতে জার্মানীর বাজারে বাজারে ঘুরে সময় কাটায়েছেন!

১৯৬৮ সাল থেকে ছাত্র হিসেবে আমি হাফ-ভাড়ায় বাসে চড়েছি ১৯৭০ সাল অবধি; পুরোদেশে তখন ছাত্র ছিলো হয়তো ৫ লাখ; অনেক বাস অনেকটা খালি যেতো, মানুষ পায়ে হেঁটে কাজে যেতেন; ফলে, হাফ ভাড়ার কাউকে পেলেও বাসের কন্ডাক্টর খুশী হতো; অনেক সময় কন্ডাক্টর ইচ্ছা করে আমার থেকে ভাড়া নিতো না। আজকে দেশে ২ কোটী ৫০ লাখের বেশী ছাত্রছাত্রী এবং গত ৩০ বছর ধরে মানুষ বাদুর-ঝোলা হয়ে বাসে চড়ে কাজে যাচ্ছে, এবং পুরো যাতয়ত ব্যবস্হা মাফিয়ার হাতে; এখন তারা হাফ ভাড়ায় যাত্রী নিতে চাইবে?

বাংগালী ছাত্ররা পাকিস্তানী আমলে, কিংবা বাংলাদেশ আমলে কখনো "ফ্রি এডুকেশন"এর দাবী জানায়নি, ইহা জাতীয় বেকুবী; পাকিস্তানী আমলেও যারা ছাত্রদের হয়ে দাবীদাওয়া দিতো, তারাও বুদ্ধিমান ছিলো না, এবং তারা হয়তো ভেতরে ভেতরে ফ্রি পড়ালেখার সুযোগ পেতো; তবে, তারা পড়ালেখা করতো না, পড়ালেখার প্রয়োজনীয়তা কখনো বুঝেনি; মেনন, তোফায়েল, রব, নুরে আলম সিদ্দিকী ইত্যাদিরা কোন সাবজেক্টে পাশ করেছে, তারা এখন মনে করতেও পারবে কিনা সন্দেহ আছে।

ছাত্রদের জন্য হাফ ভাড়ার টিকিটের ব্যবস্হা সরকারের করা উচিত; ছাত্রদের জন্য মাসিক ডিজিটাল টিকেট দিতে পারে সরকার; সেগুলো ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিনে নিতে পারে, টিকিটগুলো সাবসিডাইসড হবে, ব্যাপারটা কঠিন কিছু নয়। প্রেসিডেন্টের অফিস প্রাইভেট বাস মালিকগুলোকে একটা চুক্তির মাধ্যমে মাসিক হারে টাকা দিবে, সমস্যা শেষ! উনি এখন সরকারী গাড়ীতে চড়ে, গাড়ীর সিটে ঘুমিয়ে পড়লে তো হবে না, ২/১ টা কাজ টাজ তো করতে হবে!



সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ১:৫১
১৩টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×