somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি চাইলাম কি, তুমি দিলা কি?

০১ লা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত মাসের মাঝামাঝি ১গ্রুপের সাথে ফুটবল খেলার সুযোগ ছিল; প্রেকটিস করার দরকার; কিন্তু স্কুলের ২টি মেয়ে আমার প্রেকটিসের মাঠ দখল করে রাখে প্রতিদিন সকালে, তারা সেখানে টেনিস প্রেকটিস করে, আমি মাত্র ১০/১৫ মিনিট সময় পাচ্ছিলাম মাত্র দৈনিক। অক্টোবরের মাঝামাজি এক সকালে সকাল ৬টা'য় ঘুম থেকে উঠে দেখি ভালোই শীত পড়ে গেছে, বেশ বেগে বাতাস বইছে, আমি তাড়াতাড়ি কাপড় পরে, বলটাকে একটা শপিং ব্যাগে ঢুকায়ে মাঠে গেলাম; যা ভেবেছিলাম সেটাই ঘটেছে, মাঠ খালি, আমি ৪০ মিনিটের মতো প্রেকটিস করলাম। উপরের দিকে তাকিয়ে বললাম, এই রকমই রাখ!

তারপর কয়েকদিন শীতে আরো বেড়েছে, প্রতিদিন আমার দরকারী সময়টুকু পেলাম, উহাদের দেখা নেই। ২ সপ্তাহ পর থেকে আমার পায়ের গোড়ালী 'ফাটার' শুরু করলো, অয়েনমেন্ট দিলাম, কিছুটা কাজ হলো; কিন্তু খেলার সময় চাপ লেগে অবস্হা আগের মতো হয়ে যায়; একদিন খেললে ৩ দিনও হাঁটতে পারি না। গত সপ্তাহে ১ দিন খেলার পর, এই সপ্তাহে খেলা তো দুরের কথা হাঁটতেও বের হতে পারিনি; কি চাইলাম, কি হলো!

আরেকটা ঘটনা, এখানে আমার এক ছাত্রী আছে, সে বলেছে ঘটনাটা; তার গ্রামীন সম্পর্কীয় এক মামা জাহাজে 'সেইলর' ছিলো; অনেকবার আমেরিকা এসেছে, জাহাজ থেকে নেমে বাজার টাজার করে আবার চলে গেছে সব সময়। সন্দ্বীপের অনেক অনেক সেইলর জাহাজ থেকে নেমে এই দেশে থেকে গেছে। একবার এই লোকটা ভাগনেয়ীর বাসায় বেড়াতে এসে জানালো যে, সে আগামী ট্রিপে এলে, কুলে বাজার করতে এলে নিউইয়র্কে থেকে যাবে, জাহাজে ফিরে যাবে না। দেশে গেছে, প্রস্তুতি নিয়েছে আগামী ট্রিপে নিউইয়র্কে নেমে যাবে আর দেশে ফিরবে না। ঠিক ট্রিপে উঠার আগে ফিজিক্যাল টেষ্টে তার লিভারের সমস্যা ধরা পড়লো, তাকে ট্রিপে যেতে দেয়া হলো না, এবং চাকুরীও চলে গেলো। ২ বছর চিকিৎসা করানোর পর, লিভারের সমস্যা দুর হলো, কিন্তু কিছুতেই আমেরিকামুখী জাহাজে চাকুরী পাচ্ছিলো না। বছর দু'য়েক পরে ঠিক মতো চাকুরী পেলো।

স্ত্রীকে সংসার বুঝয়ে দিয়ে, জাহাজে উঠার আগেরদিন আমানত শাহের মাজার ঘুরে দোয়া চেয়ে, কাজে যোগ দিলো। ইউরোপ আসার পর জানলো যে, জাহাজ নিউইয়র্ক যাবে না, যাবে মায়ামী। নিউইয়র্কে বসবাসরত উনার এক বন্ধুকে জানালেন, বন্ধু মায়ামী বীচের সাথে লাগানো এক হোটেলের ঠিকানা দিলেন, জাহাজ থেকে কুলে এসে, সেই হোটেলে উঠার জন্য, উনার বন্ধু গিয়ে নিয়ে আসবেন নিউইয়র্ক। সব ঠিকঠাক, জাহাজ মায়ামী এসেছে; কিন্তু জাহাজের দরকারী কি ডকুমেন্টের অভাবে জাহাজকে ডকে যেতে দেবে না, আউটার থেকে মাল খালাস করতে হবে; জাহাজ নোংগরে আছে, মামা শেষ রাতে জাহাজ থেকে নেমে সাতার দিয়ে বেশ হয়রাণ হয়ে, সাগরের তটে (বীচে ) পৌঁছলেন, তখনো সুর্য উঠেনি, খুশীতে ভেজা কাপড়েই ফজরের নামাজ পড়ার শুরু করলেন; আলাদা আরো ২ রাকাত বেশী নফল নামাজ পড়লেন; সালাম ফেরানোর জন্য ডান দিনে মুখ ফিরাতে দেখেন, ডানপাশে, একটু পেছনে এক পুলিশ দাঁড়ায়ে আছে, বামদিকে সালাম ফেরাতে গিয়ে দেখেন, সেই পাশেও একজন পুলিশ। তিনি মোনাজাত ধরলেন, আল্লাহ, আমি কি চাইলাম, তুমি কি দিলা!



সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:১০
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×