somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইভেট ইউনিভার্সিটিরগুলোর মালিকানা ছাত্রদের পরিবারের হাতে দিতে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার মতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পংগু গ্রেজুয়েট তৈরি করছে এবং ফি'এর নামে ডাকাতী করেছে। ফি নিয়ে ডাকাতী থামানোর উপায় হলো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মালিকানা ছাত্রদের পরিবারকে ও চাকুরীজীবি ছাত্রদের হাতে দেয়া; ইহাতে ফি কমপক্ষে ৫ থেকে ১০ গুণ কমে আসবে: ১০ লাখ টাকার ফি'এর যায়গায় ১/২ লাখ টাকা ফি আসবে। ইহা কিভাবে সম্ভব?

ডাকাতদের হাত থেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মালিকানা ছাত্রদের পরিবার/ছাত্রদের হাতে দেয়ার জন্য একটা আধুনিক ও পরিচিত ফাইন্যন্সিয়াল নিয়ম প্রয়োগ করতে হবে, সব প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর একটি সন্মিলিত ETF ( এক্সচেন্জ ট্রেইডেড ফান্ড: বেশ কিছু পরিমাণ কোম্পানীর ষ্টকের বান্ডেল ) বের করতে হবে; ছাত্রদের পরিবার/ছাত্ররা এই ETF কিনে, নিজেরাই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মালিক হবেন। ছাত্র পড়ালেখা শেষ করা অবধি একটি মিনিমাম সংখ্যক ETF ছাত্রের পরিবার/ছাত্রকে ধরে রাখতে হবে। বর্তমান ডাকাত মালিকেরা একটা অংশ পাবে; এতে তাদের মালিকানা কমে আসবে, এক সময় তারা হয়তো মালিকানা ছেড়ে বেরিয়ে যাবে।

প্রথমে প্রতিটি প্রাইভেট ইউনিভার্সিটির ষ্টক-মার্কেট আইপিও বের করতে হবে; আইপিও বের করা মানে কোম্পানীকে "প্রাইভেট" থেকে "পাবলিকে" পরিণত করা; এখানে ব্যবহৃত "পাবলিক" শব্দটা ষ্টক-মার্কেটর টার্ম (ইহা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির "পাবলিক" নয় )। আইপিও বের করার নিয়ম আপনারা যাঁরা জানেন না, তাঁদের জন্য ২/১লাইনে ব্যাখ্যা করছি: কোন প্রাইভেট কর্পোরেশনের শেয়ারকে ষ্টক-মার্কেটে বেচাকেনা করতে হলে, এজন্য SEC'এর (সিকিউরিটি এক্সচেন্জ কমিশন ) অনুমতি পেতে হয়; ইহার জন্য কোম্পানীকে একটি ফাইন্যান্সিয়াল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়: এই প্রসেসে, কোম্পানীর সম্পদের পরিমাণ হিসেব করে, শেয়ারের সংখ্যা ও শেয়ারের প্রাথমিক মুল্য নির্ধারণ করে থাকে একটি "ইনভেষ্টমেন্ট ব্যাংক"; শেয়ারের প্রাথমিক মুল্য ও সংখ্যা হচ্ছে আইপিও প্রসেসের সারমর্ম।

প্রতিটি প্রাইভেট ইউনিভার্সিটির শেয়ার ষ্টক-মার্কেটে ২/৪ মাস বেচাকেনার পর, তাদের আপেক্ষিক ওজন ( শেয়ার মুল্যের অনুপাতে ) অনুসারে ETF চালু করে, উহা ছাত্রদের পরিবার, চাকুরীজীবি ছাত্রদের ও বর্তমান মালিকদের কাছে বিক্রয় করা হবে। বর্তমান মালিকেরা আইপিও কিংবা ETF থেকে কিছু অংশ পাবে, যেটা মালিকানার হাত বদলের মুল্য।

আপনারা অবশ্যই জাতির শিক্ষার মান ও খরচ নিয়ে চিন্তিত; শিক্ষার মান বাড়াতে হলে ও খরচ কমানোর জন্য সব প্রাইভেট ইউনিভার্সিটির মালিকানা ডাকাতদের হাত থেকে নিয়ে ছাত্রদের পরিবার/ছাত্রদের হাতে দেয়াই সঠিক পদক্ষেপ হবে; ইহার ফলে, খরচ ৫/১০ গুণ কমে যাবে, একই সাথে এসব ইউনিভার্সিটি পাবলিকদের মতোই, কিংবা আরো ভালো প্রাগ্রাম চালু করতে সমর্থ হবে।









সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০
১২টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×