somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবেকহীন একজন মানুষের কথা

০১ লা মার্চ, ২০১৫ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক
গত পরশু দিনের কথা।সকাল ৯ টার দিকে হাসপাতালে যাবার জন্য সিএনজিতে বসে আছি।তখনও আরও দুই জন লোক লাগে সিএনজি ভরতে।এমন সময় একজন অতি বৃদ্ধা মহিলা এলেন একটি পোটলা হাতে।উনি অর্ধেক পথ যাবেন।অবরোধের অজুহাতে অর্ধেক পথের ভাড়া ৪০ টাকা,অন্য সময় ৩০ টাকা বা ২০ টাকা।মহিলাটি অনেক অনুরোধ করল ২৫ টাকা ভাড়ায় নিয়ে যাবার জন্য।কিন্তু সিএনজিওয়ালা কিছুতেই তাকে নিবে না।তাকে বলল নসিমন নামক ইন্জিন চালিত ভ্যানে ভেঙ্গে ভেঙ্গে যেতে।বৃদ্ধা মহিলার পুটলীটা টানতেই খুব কষ্ট হচ্ছিল।আমার খুব ইচ্ছা হচ্ছিল পুটলীটা টেনে সিএনজিতে উঠাই আর সিএনজিওয়ালাকে বলি বাকি ১৫ টাকা আমি দিব।কিন্তু ভাবতে ভাবতেই সিএনজি ছেড়েদিল।সারাপথ নিজেকে অভিশাপ দিতে দিতে গেলাম কেন যে সংকোচ ভুলে বৃদ্ধা মহিলাকে সাহায্য করলাম না।প্রচন্ড খারাপ লাগা নিয়ে হাসপাতালে গেলাম।সাথে একটু রাগও লাগল।বেচারী বৃদ্ধাকে কেন তার সন্তানরা একা একা পথে ছেড়ে দেয়।হয়ট ঐ পুটলীতে তার ছেলের বা মেয়ের জন্য কলাটা বা মুলোটা সে নিয়ে যাচ্ছিল।

দুই
আজকে ওয়ার্ডে রাউন্ড দেবার সময় এক চল্লিশোর্ধ রোগী পেলাম যার আনকন্ট্রোলড উচ্চ রক্তচাপ আর মাথা ঘোরার সমস্যা ছিল।লোকটা হাটতে গেলেই মাথা ঘুরে পড়ে যায়।তাকে হাসপাটালের সাপ্লাই ওষুধ দেয়া হচ্ছিল। আমি তাকে মাথা ঘুরার একটা ওষুধ দিলাম আর সদর হাসপাতালে রেফার্ড করলাম।পরের রোগীর কাছে যেতেই এই বেচারা হামাগুরি দিয়ে এসে আমার কাছে খুব কাকুতি মিনতি করল ,স্যার আমি অতি গরীব মানুষ।চাষ না করলে আমার একবেলা খাবার জোটে না।আমি প্রান ভরে দোয়াকরব ,আপনি আমাকে ওষুধটা কিনে দেন।আমি বললাম আচ্ছা কিনে দেব।রাউন্ড শেষ করে ছুটি রেফার্ড এর কাজ শেষ করে এক বড় ভাই এর সাহায্যে ঐ কোম্পানীর রিপ্রেজেনটেটিভ কে ফোন দিয়ে দেখা করতে বললাম আর আউটডোরে বসলাম বাকি রোগী দেখবার জন্য।রিপ্রেজেনটেটিভ একটু দেরী করে আসল।আসবার পর আমি দৌড় দিয়ে ইনডোরে গিয়ে দেখলাম বেচারা রোগী ততক্ষনে চলে গেছে।খুব খারাপ লাগল ।বেচারা না জানি কতটা আশাহত হয়ে বিদায় নিল।

তিন
সবাই সফলতার গল্প করে কিন্তু এগুলো আমার ব্যর্থতার গল্প যা আমার বিবেককে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে।মনে হয় কেন আরেকটু ভাল মানুষ হতে পারি না।কেন?আর কেউ যেন সংকোচে পড়ে বা সামান্য হেলায় এমন সুযোগ গুলো মিস না করে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৩ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:০১

রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×