কে তুমি?কি আছে তোমার মাঝে?
তোমার শ্যামবর্ণ, নাগিনী চোখ।
ভেজা চুলে অদেখা কি এক মায়া লুকোচুরি খেলে!
নীল শাড়িতে লুকানো দেহ,
ঠিক যেনো স্বর্গের অপ্সরী।
অদৃশ্য রুপে প্রতিনিয়ত মায়ায় খেলা করো।
কে তুমি?কি আছে তোমার ঐ রুপের মাঝে?
যত জল্পনা কল্পনা সব তোমায় ঘিরে,
তুমি রুপবতী,মায়াবিনী
স্রোতশ্বিনীর মায়া জালে করেছো আচ্ছাদন।
সমস্ত কবি,সাহিত্যিক, জার্নালিস্ট,
সবাই তোমার ঘোরে বিভোর।
শেষ পর্যন্ত রবি ঠাকুর,
সারাটা জীবন পার করলো তোমায় নিয়ে লিখে।
তুমি কে?কি আছে তোমার ঐ মায়ার মাঝে?
চারপাশ জুড়ে শুধু তোমার ছায়া নৃত্য করে।
নৃত্যের তালে সবাই শুধু তোমাতে মগ্ন থাকে।
তুমি অবিনাশী,তুমি নশ্বর,
যুগে যুগে তোমার রুপ বদলায়,
আমৃত্যু বেঁচে থাকো তুমি পৃথিবীর মায়াজালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


