সেদিন শহীদ মিনারে পপগুরু আজম খানের কফিনে রাষ্ট্রের 'মহান ব্যক্তিত্ব' দের ফুলের অঞ্জলি প্রদান এবং টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে 'আবেগময়' অনুভূতি জ্ঞাপন দেখে প্রশ্ন করতে ইচ্ছে করছিলো, জীবদ্দশায় এই মানুষটির কথা ভুল করেও কি ভেবেছেন কখনো? কোনোদিন খবর নিয়েছেন দেশ-মাতৃকার অকুতোভয় এই সৈনিক কেমন আছেন? কিভাবে জীবন যাপন করছেন? স্বাধীনতাত্তোর বাংলাদেশের তরুন সমাজকে বিশ্বসংগীতের আহ্বানে যিনি জাগিয়ে তুলেছেন নতুন উদ্যমে, পরম ভালোবাসায় অর্জন করেছেন 'গুরু' খ্যাতি, তার জন্য কি কখনো এক মিনিট ভাবার সময় হয়েছে আমাদের রাষ্ট্রের কর্তাব্যক্তিদের? আজ তার কফিনের সামনে দাঁড়িয়ে কি চান আপনারা? জাতিকে নিজেদের দায়িত্ববোধ দেখাতে চান? না অন্যকিছু? ভয় নেই, চাইতে পারেন। মৃত[!] আজম খানও অনেক কিছু দিতে পারবেন আপনাদের। কারন তিনি দিতেই এসেছেন পৃথিবীতে। নিতে আসেননি। তাই কখনো কিছু চাননি। নীরবে,নিভৃতে নির্মোহ জীবন যাপন করেছেন। সাধারনের কাছ থেকে তাকে দূরে সরাতে পারেনি কোনোকিছু। দেশ দিয়েছেন। দেশকে ভালোবেসেছেন। গানে গানে দেশের কথা বলেছেন। মানুষের কথা বলেছেন। জীবনের কথা বলেছেন। আমৃত্যু দেশকে দিতে চেয়েছেন। আর দেশ? রাষ্ট্র?? মৃত্যুর পর শোকবাণী, ফুলের অঞ্জলি আর সাড়ে তিন হাত মাটি-আর কিছু দেয়ার 'ভাগ্য' হয়নি। হে দুর্ভাগা দেশ! ভয় করোনা। দিতে হবেনা তোমার। আজম খান আর জন্ম নেবেনা! তার চেয়ে যোগ্য[!] কারো গলায় তুমি তোমার মালা পরাও!!!!
গুরু'র প্রতি শ্রদ্ধা এবং কিছু কথা......................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।