যত দিন গড়াচ্ছে শাহবাগ আন্দোলনের গতিপথ আমাদেরকে ভাবিয়ে তুলছে। কাদের মোল্লার বিচারের রায় নিয়ে যে আন্দোলন যাত্রা শুরু করেছিল সে আন্দোলন ক্রমশ ঢাল-পালা গজাতে গজাতে শেকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।যার ফলে আন্দোলনের ফোকাসটা অন্যদিকে চলে গেছে।আর এই সুযোগে শত্রুপক্ষ অন্য বিতর্ক ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।যে তেজস্বী মনোভাব নিয়ে আন্দোলন শুরু হয়েছে দিনে দিনে তা ম্রিয়মান হচ্ছে।কোনো দাবী আদায়ে আজ পর্যন্ত কঠোর কোনো আল্টিমেটাম দেয়া হয়নি। যে সমস্ত কর্মসূচি দেয়া হচ্ছে সেগুলো কেবল দীর্ঘসূত্রিতা আর নমনীয়তা ছাড়া কিছু বোঝাতে সক্ষম হয়নি।দিনের পর দিন বক্তৃতা আর স্লোগান দেয়া হচ্ছে কিন্তু এর ফলাফল নিয়ে সরকারের প্রতি কোনো জিজ্ঞাসা নেই।রাজীব হত্যাকারীদের শনাক্ত করা, সাঈদীর রায় না দেয়া, মাহমুদুর রহমানকে গ্রেফতার না করা- এসব বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। আন্দোলনের নেতারা ব্যস্ত টিভি টক শো আর গোপন মিটিং নিয়ে।এভাবে চলতে থাকলে কোনো সুফল তো আসেবেইনা বরং এর জন্য একদিন চরম মূল্য দিতে হবে।মনে রাখতে হবে এ আন্দোলনের সাথে মুক্তির চেতনাদীপ্ত তারুণ্যের আবেগ-ভালোবাসা জড়িত।এটাকে হেলায় নষ্ট করার চেষ্টা ভালো পরিণতি বয়ে আনবে না।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।