আমার ধর্মের ব্যাপারে আমি সর্বদাই শ্রদ্ধাশীল। অপ্রয়োজনে ধর্ম সংক্রান্ত বিধিনিষেধ এর বিরুদ্ধাচরণ ও আমার স্বভাব না। কিন্তু এই একটা ব্যাপারে আমি নিজেই এতটা পিরীত যে এই প্রশ্নগুলো না করে পারছিনা। আমার একান্ত অনুরোধ, কারও কাছে যদি এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর থাকে তবে আমাকে জানতে ও বুঝতে সাহায্য করুন।
ঘটনাটি অনেক আগের। আমি শুধু ঘটনার সারমর্ম শেয়ার করছি। পাঁচ বছর বয়স্ক কন্যা সন্তান তার ধর্ম প্রচারক পিতা কর্তৃক ধর্ষিতা এবং নির্যাতন এর মাধ্যমে নিহত, অতঃপর রক্তের মূল্য (blood money) পরিশোধ করে তিনি মুক্ত। বিচারক এর রায় মোতাবেক "এই ব্যাক্তি যে পরিমাণ সময় শাস্তি স্বরূপ কারাগার এ কাটিয়েছেন এবং যে পরিমাণ অর্থ "রক্তের মূল্য" বাবদ পরিশোধ করেছেন, তা এই ধর্ষণ, নিপীড়ন ও হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ বাবদ এবং ব্যাক্তির মুক্তির পক্ষে পর্যাপ্ত"। এখানে উল্লেখ্য যে এই ভদ্রলোক (মতান্তরে শুয়োরের বংশধর) আট মাস সময় কারাগারে কাটিয়েছেন এবং পরবর্তীতে "রক্তের মূল্য" বাবদ ৩১০০০ পাউন্ড আদায় করেন।
আমার নিজ ধর্মের সকল স্বীকৃত আলেম, এবং যারা ধর্মের বিধি নিষেধ এবং আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে এই বিচার এর একটি যুক্তিপূর্ণ ব্যাখ্যা দিন। আর আমার কয়েকটি প্রশ্নের যুক্তিযুক্ত (সর্বজনস্বীকৃত যথার্থ উৎস সহকারে) উত্তর দিন।
# "রক্তের মূল্য" বিষয়ক এই বিধান কি সৃষ্টিকর্তা "আল্লাহ" রাব্বুল আল আমীন এর দেয়া? রাসুল (সাঃ) এর দেয়া ? নাকি তার পরবর্তী কারও দেয়া?
# যদি ধরে নেয়া হয় যে ধর্মের বিধান এর (যোগ্য?) প্রয়োগকারীদের বিচারে "রক্তের মূল্য" পরিশোধের মাধ্যমে এমন অপরাধ ক্ষমার যোগ্য, "আল্লাহ" রাব্বুল আল আমীন কি এই বিচার কে ন্যায্য ও ন্যায়সঙ্গত স্বীকার করেন এবং তার পাপ ক্ষমা করার অঙ্গীকার করেন ?
# যদি তর্কের খাতিরে ধরে নেয়া হয় যে এটাই এই ব্যাক্তির একমাত্র পাপ কাজ এবং জীবদ্দশায় তার বাকি সব কাজই পুণ্যময়, "আল্লাহ" রাব্বুল আল আমীন কি "রক্তের মূল্য" পরিশোধের কারনে তাকে জান্নাতবাসী করবেন ?
আমার শেষ প্রশ্ন !
# কোন যুক্তিতে সৃষ্টিকর্তার বিধান এর প্রয়োগকারীরা এই মানুষ (???) নামের কলঙ্ক কে ক্ষমার যোগ্য মনে করেন ? এবং তাকে সৃষ্টিকর্তার তৈরি পৃথিবীতে জীবিত থাকার উপযুক্ত মনে করেন ?
যে কোন ধরনের তথ্য অনুসন্ধান এর জন্য এই পোস্ট এর সাথে দেয়া লিংক টি দেখুন। প্রয়োজনে যেকোনো তথ্য অসত্য প্রমানের জন্য যথাযথ লিংক শেয়ার করুন। এই লেখাটি কোন ধর্মীয় ইস্যুতে ব্যবহার না করার জন্য আমার বিনীত অনুরোধ থাকল। আমি মূর্খ, তাই জানার চেষ্টা করি। আমি চাইনা আমার অজ্ঞতা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করুক।
Saudi preacher who 'raped and tortured' his five -year-old daughter to death is released after paying 'blood money'

সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




