ঈদ দিন থেকে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে শতবছরের ঐতিহ্যবাহী মহারাজপুর ঈদ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস। চলবে মাসব্যাপী। গত বুধবার মেলায় গিয়ে দেখা যায় অশ্লীলতা এই শতবর্ষী মেলার সবখানে। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর মেলা আগে মিয়া-চৌধুরীদের নিয়ন্ত্রনে পরিচালিত হতো। তখন মেলায় সার্কাস নাগর দোলা সহ বিভিন্ন মনোহারী ও কাঠের ফার্নিচারের দোকান থাকত। মেলার সময় আত্বীয় স্বজনকে বাড়িতে নিমন্ত্রণ করত মহারাজপুরের ধনী গরিব সব পরিবার। ঈদের দিন শুরু হত বলে ছোটদের বড়রা মেলায় কেনাকাটার জন্য টাকা দিতেন (যা এখানে মেলা দেখার টাকা নামে জানে সবাই) এটাই ছিল নিয়ম রীতি। বাড়িতে নতুন জামাইয়েরা আসত, মেয়ের সংসারের জন্য মেলা থেকে কেনা হতো ফার্ণিচার। মহা আনন্দে কাঁটত কটা দিন। কিন্তু এই সুখ স্মৃতি অনেকের কাছে আজ শুধুই স্মৃতি। এখন মেলা হচ্ছে তবে কেউ মেলা দেখার নিমন্ত্রণ দেয় না লজ্বায়। কারণ একশ্রেনীর বিকৃত রুচির মানুষ এখন মহারাজপুর মেলার দর্শক। এখানে চলে জুয়া, চলে জাদু প্রদর্শনীর নামে কুরুচিপূর্ণ নৃত্য-গীত, পুতুল নাচের নামে প্যান্ডেল গুলোতে চলছে জান্ত পুতুলের নগ্ন নৃত্য,এমনকি সেখানে পুলিশের সদস্যরা দর্শক বনে যাচ্ছেন, চলছে হাউজি সহ বিভিন্ন র্যাফেল ড্র। এই মেলা একটু একটু করে কুলোষিত হয়েছে, তবে অনেকেই বলেন ১৯৯৬ সাল থেকে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রতে মেলা হওয়ার পর থেকেই অশ্লীলতা ছড়িয়েছে বেশি। কারণ হিসাবে অনেকেই মনে করেন ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রনে আসায় রাজনৈতিক কর্মী সমর্থকদের আবদার মেটাতে মেলায় অনুষ্ঠান আয়োজন বেড়ে যাচ্ছে। আর সেই সাথে এক প্যান্ডেলের অনুষ্ঠানের সাথে অন্য প্যান্ডেলের আয়োজকদের অলিখিত প্রতিয়োগিতা সৃষ্টি হচ্ছে। এর ফলে নগ্নতা গ্রাস করছে মহারাজপুর মেলা।
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী মহারাজপুর মেলার এ কি রং?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।