সকালে স্থানীয় টাউন কাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন বাংলাদেশের ১৫ লাখ আদিবাসী ভূমি অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। জুলুম নির্যাতন থেকে আদিবাসীদের রায় আদিবাসী অধিকার আইন প্রনয়ন ও জাতীয় কমিশন গঠন, সমতলের আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন, সরকারী তালিকায় বাদ পড়া সকল আদিবাসীদের নাম অর্ন্তভূক্তি ও দেশব্যাপী আদিবাসীদের উপর জুলুম নির্যাতনের বিচারের দাবীতে আগামী ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে রাজশাহী অভিমুখে লং মার্চ কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর প্রথম দিনে সকাল ১০ টায় নাচোল বাসস্ট্যান্ড থেকে লংমার্চ শুরু হয়ে রাজশাহীর কাকনহাটে রাত্রীযাপনের পর পরের দির ৩ অক্টোবর সকালে রাজশাহী অভিমুখে যাত্রা করবে। সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তিরকী, আদিবাসী নেতা মদন কুমার বড়ুয়া, বিমল চন্দ্র রাজোয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


