হাত ছাড়বো না, যদি তোমাকে ছেড়েই দিলাম
তাহলে কেমন ভালবাসলাম তোমায়?
মনে আছে তোমার?
কড়া রোদে দু'জনে হাটছিলাম হাইওয়ে দিয়ে,
পথচারীর আনাঘোনায় তোমার হাত-ই
ধরতে পারছিলাম না। সেকেন্ড পার হতেই হাত
ঝাঁকিয়ে ছেড়ে দিতে। সেই প্রথম দু'হাত এ
কানামাছি খেলতে খেলতেই হাত
ধরতে শেখা। তারপর কতো পার্কে বসে,
রিক্সা চড়েও হাত ধরা। আমার
প্রতি যদি তোমার ভালবাসা না থাকতো,
যদি আমাকে নিয়ে স্বপ্ন
না দেখতে তাহলে হয়তো তোমার সুখের জন্য
হলেও সরে যেতাম। আমিতো নিশ্চিত ভাবেই
জানি তুমি আমাকে ভালবাসো। তবে কেন হাত
ছেড়ে যেতে বলছো? আজ তুমি ছোট খাট ভুল
কর বলেই কি ভুল
বুঝেতোমাকে ছেড়ে যেতো হবে?
মনে আছে তোমার? আমি তোমার হাতটাও
ঠিকমত ধরতে পারতাম না, প্রথম ধরায় ই
ব্যাথা পেয়েছিলে তুমি। আজ এই হাত
ছেড়ে দিবো আমি?
ভালবাসি তোমাকে এতো বেশি যে, রাগ
করে দুই মিনিটের বেশি থাকতে পারি না।
যদি তুমি কেঁদে ফেল!!! ভালবাসি ভালবাসি,
রাগ এর থেকে বেশি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


