somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট সরকারি চাকুরীজিবীর আহাজারি (অবিবাহিত)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেবল ৫টা বাজে, কি করব এখন? অফিস থেকে ফিরে ক্লান্তির কিছু নাই। সরকারি মফস্বল দপ্তরগুলিতে আহামরি কাজ থাকে না। অফিস এরিয়ার ভিতরেই কোয়ার্টার তাই বাসায় ফিরতে সময় লাগে না। এখানে মাস তিনেক ধরে আসছি পরিচিত কেউ ও নাই যে গল্প করবো। যারা আছে তাদের সাথে অফিসে থাকাকালীন সময়ে গল্প করি। কি করা যায়? আচ্ছা ডেইলি স্টার পত্রিকাটা পড়াশুরু করলাম। আগাগোড়া শেষ করলাম পড়ে, এর মাঝে চা বানিয়েও খেয়ে ফেল্লাম। চাকরির পড়াশুনা করতে ভাল লাগেনা, আর কত পড়বো! ছোট চাকরি একটা পেয়েছি এটা দিয়ে মা বাবা সহ নিজে বেচে থাকাই দায়। তার ওপর বাড়ি থেকে বিয়ের চাপ, এদিকে ৩বছর ধরে প্রেম করেই চলেছি যার কোন কিনারা হচ্ছে না। মেয়ে জন্ম দিয়েই তারা ধন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ধারী ছাড়া তারা মেয়ে দিতে নারাজ। সব ঠিক আছে শুধু ঐ রিকুয়ারমেন্ট তাদের চাই ই চাই। সেই প্রত্যয় নিয়েই তারা পাত্র খুজতে ব্যস্ত। তাই অগত্যা আমাকে জ্বালা পোহাতে হচ্ছে। কি করব আর সন্ধা যে হয়ে এল, নামাজ ছাড়াতো আর কাজ দেখছি না। রান্নাটাতো আমাকেই করতে হবে আমাকেই কপাল কের এসছিলুম বৈকি বুয়াও ছোটে না। কি আর করার রাতে খেয়ে দেয়ে শুধুই প্রহর গুনা। কখনো গল্পের বই, কখনো ফেসবুক, না হয় একটু ফোন আলাপন প্রিয়ার সাথে, অতপর বালিশে এপাশ ওপাশ করেই রাত একটা। ঘুম যেন আসেনা না, প্রহর যেন কাটেনা, মনের সাথে মনের দ্বন্ধ, অন্তরে আকুতি নিয়ে কোলবালিশ নিয়ে আর কত দিন ঘুমাতে হবে? যখনই কোন কিনার খুজে পাই না ভাবনার মনের জানালা দিয়ে ভালবাসাকে বিদাই দিয়ে সন্যাসী রুপ নিতে মন চায়। এভাবে চলছে জীবন কাটছে দিন। মধ্যবিত্ত জীবন, আর মুখ থুবরে পড়া ভবিষ্যৎ নিয়ে আর কত কাল? প্রচলিত শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ ডিগ্রি নিয়েও ইন্টারভিউ এর পর ইন্টারভিউ। কেরানির চাকরি নিয়ে আমাদের মত শিক্ষিত বেকার প্রতি দিন ই জৈবিক ও অজৈব যন্ত্রনা আর হাহাকার নিয়ে চাকরির বয়স পার করে দিচ্ছে। ব্যবসা দাড় করানো দুঃসাধ্য হয়ে যাচ্ছে অপরাজনীতির প্রভাবে। আমরা কি আলোর মুখ দেখতে পাবো না কোনদিন?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×