গুচ্ছ কবিতা-৩
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গুচ্ছ কবিতা-৩
বিশুদ্ধ
ফেরা হল না আর,
নদীর মতো
এঁকে বেঁকে চলতে চলতে
সাগরের দিশা ভুলেছি;
নুন জলে,
বিশুদ্ধ হওয়া আর হলো না।
মৃত্তিকায় জল
একদিন ভাবনায় ছিল বৃষ্টির জল। মৃত্তিকা তার শরীর চুপসে একাকার। মেঘ মোল্লার আনা গুনো ছিল। মাটিতে এলোমেলো ছড়ানো বীজ, আজ মৃক্তিকায় ডুবেছে। নিষিক্ত হবে বলে। শুকনা একাট্ট বীজ নিষিক্ত আমেজে। উত্থলিত মৃত্তিকার পর্দা ঠেলে উঠে দাড়িয়েছে। সবুজ পত্রে জানান দেয়।
এখন সিক্ত গর্ভাধারে বলিষ্ট সবুজ বৃক্ষ।
জানি ভুলেছে
জানি ভুলেছে সে,
তবুও সেই ক্ষতে
এক কাঁদি পোড়া ঢেউ
আঁজলা ভরা জলে
জলছবি ভাসে; তারই অবয়ব
শেওলায় দুলে
ফিরেছে বসন্ত
বারং বার শীত নিদ্রায়
আর ভাল লাগে না; বলেছিল
কোন এক ভুতুরে সরীস্রিপ
উত্তরের হিমে, ঠিক লুকিয়ে
গেল বর্ম ঢাকা গুহায়।
একদিন বেলা শেষে
বেরিয়ে এল গুহা হতে
চুপি চুপি;
উঁকি দেয় মাথা উঁচিয়ে
ফিরেছে বসন্ত !
১৪২২/২০পৌষ/শীতকাল।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন