গুচ্ছ কবিতা-৬
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গুচ্ছ কবিতা-৬
মন পিন্জর
ফুরিয়ে যাওয়া মেঘের মতো কষ্ট আজীবন বিদ্রুপের সঙ্গী। নদীর বুক চিরে জেগে উঠা বিষফোঁড়া যেন তারই অঙ্গে সেই চর। তেমনি হৃদয় ক্ষত। নদীর মতো আজীবন বয়ে বেড়ায়। মন পিন্জর। আবার এর উল্টাও তার থলিতে গচ্ছিত রয় আজীবন। জোছনা পেলব নন্দিত নন্দন সুখের ক্ষণ। যে ক্ষণ ছুঁয়ে বেড়ে উঠে প্রেম। প্রেম যৌবন। ভালোবাসা নামের খেঁয়া তরী যেন। এপার ওপার জোয়ার ভাটায় মন্থন।
পুরানো উঠান
সেই তো শেষ দেখা
তার সাথে; দিন ক্ষণ প্রহর
মনে আছে সব।
সজনে গাছটা বুড়িয়েছে
উঠান ক্ষয়ে গেছে; খরা বর্ষা জলে
ডালিম গাছটা মরেছে।
কুয়াতলায় আর বৌঝিদের
আড্ডা জমে না; কুয়াটা বুজেছে
বালি পানি জমে।
পোষা পাখিটি
ফিরল না আর
খাঁচায় সেই পোষা পাখিটি
ও যে পেয়েছে স্বাধীনতা
উড়বার ব্যবতি;
ঠোঁট ছুঁয়ে ভালোবাসায়
যে বাসা গড়ছে নির্লিপ্ত আশায়
সৃষ্টি সুখের মহা উৎসবে।
১৪২২/২৩ পৌষ/শীতকাল।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন