মাঘের আটপৌঢ় ঘোমটা আঁটা শরীর
মাঘের আটপৌঢ় ঘোমটা আঁটা শরীর
মেঘের ঝির ঝিরে প্রথম বৃষ্টি,
পথের ধুলা আধেক ভিজে মাখামাখি
মৌনতার সিঁথানে শীতল জল।
পথ শিশুর উচ্ছ্বলতার ঠোঁট চুপসে যায়
মাঘের জলের কৌনিক অভিশাপে,
পলিথিনের আবাস ঘরে, খানিক চাল উড়ে হাওয়ায়
ইটের উনুনে ধুঁয়া উড়ে।
মাঘের সভ্য নগর বিবর্ণ আতুর ঘর
জোছনায় সেই মাদকতা কই? আনমনা
বিচ্ছিন্ন পথে যেন একাকি! কবিতার নষ্টালজিয়া
টপ টপ কুয়াশা চুঁইয়ে,
মাঘের শরীর শিশিরে ভিজে।
১৪২২/০৮,মাঘ/শীতকাল।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



