বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ
২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখবোশেখের খরা। তপ্ত দিন বলে, তৃঞ্চার হুটোপুটি। বাতাসে মাতাল মেঘে, ছড়িয়ে যায় পিপাসার পয়গাম। ঐ যে, সবুজ গেরাম ছিল। তা এখন রোদে পোড়া রুক্ষ। বাঁশঝাঁড় এ পাতা শুকনা করকরে। পথের ধারে নাঙা সোনালু গাছটায় বেশ ফুলের বাহার। লম্বা লম্বা ফল(বাঁদর লাঠি) ঝুলে আছে, যেন রৌদ্রজ্জ্বল বাহারি বোশেখ। বাবলার ডালে, ঝির ঝিরে পাতার ছায়ায় বসে তিলা ঘুঘু। রোদের ছায়ায় দোল খায়। উঠানে পুঁই মাচা। পুঁই গাছ মরে গেছে। মরে যাওয়া তুলসী গাছটা যেন শুকনা স্ট্যাচু। লাউ মাচা। লাতানো লাউ ডগায় যতসামান্য সবুজ রং। পাতা গুলো মরে কুঁকড়ানো। ধুলার গাদায় চড়ুই গুলোর বালুয়ারী খেলা। বৃষ্টিতে ভেজার মতো করে খেলে। চাতকীর গানে, ঝিঁঝিঁর মাদল বাজানো বোশেখের দুপর। ধুঁ ধুঁ রৌদ্র হাওয়ায় ভেসে আসে গেরামের ঝোপ ঝার হতে ঘুঘুর ডাক। সজনে গাছে, লম্বা লম্বা সজনে ঝুলে,বাতাসে দোল খায়। গরম জলে পুকুরে, দাপাদাপি গেরামের দুষ্ট পোলাপানরা। কাঁচা মিঠা আম, লবন ঝালের গুরা রৌদ্র ভেজা রসে জিহবার স্বাদ। কচি তাল কেটে তালসাচ রসে মুখ ভরে। তরমুজ বাঙ্গির মনহর হাট বাজার। গাছে ঝুলে কাঁঠাল। আনারসে টইটুম্বর। বোশেখের আড়ম্বর রসে ভরা পিপাসার সুখ।
১৪২৩/১৫, বৈশাখ/গ্রীষ্মকাল।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন