প্রেমে পড়ি খুব, তাই প্রেমে পুড়ি না আর
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন আমি কোনো নারীর রূপের প্রেমে পড়ি, কোনো মেয়ের গুনের। কারো কাজের প্রেমে পড়ি, কারো মনের । কারো গানের গলার প্রেমে পড়ি , কারো ডানপিটে স্বভাবের। কোনো মেয়ের প্রেমে পড়ি সরলতার, কারো অজাগতীক দুখঃবোধের । কোনো মেয়ের প্রেমে পড়ি মেয়ে হওয়ার চেয়ে বেশী মানুষ হয়ে উঠার, কারো প্রেমে পড়ি মাথা টাক করে কপালে বড় টিপ দিয়ে লাল শড়ি পরে হাঁটছে দেখে। লম্বা চুলে তেল দিয়ে টানা বেণী আর চোখ ভরা কাজল দিয়ে আসা প্রসাধনহীন একটা কাজল কালো মেয়ে- একরঙ্গা সবুজ শাড়ী আটপৌরে ভাবে পেঁচিয়ে মধ্যমণি হয়ে আড্ডা দিচ্ছিলো এই শহরের আধুনিক আড্ডায়- দেখেই প্রেমে পড়েছিলাম খুব। একদম প্রসাধনহীন চেহারা নিয়ে ভাবার টাইম নাই রকমের কাজের মেয়ের প্রেমে তো অনেক পড়ি, কারো প্রেমে পড়ি মায়া আর মানবিকতার। কোনো মেয়ের কথা-চিন্তা ও দর্শনের প্রেমে পড়ি, কারো সাহসীকতা আর দুরন্তপনার। গার্লস বিচিং থেকে যোজন দূরে থাকা পরার্থে নিজেকে উজাড় করে দেয়া নারীর প্রেমে না পড়ে উপায় থাকে না। মেয়ে হবার হাজার সমস্যাকে তুড়ি দিয়ে উড়িয়ে নিজের পায়ে শক্ত করে দাঁড়ানো হাসিখুশী টাফ মেয়েটার প্রেমে পড়বো না এমন বেরসিক হতে পারি না মোটেই। লাস্যময়ী কিন্তু গভীর কোনো মেয়ের প্রেমে পড়ি , প্রেমে পড়ি সেক্স শিল্পী কোনো সাহসী বোহেমীয়ান নারীর।
তাই এখন আর কোনো এক নারীর প্রেমে পড়ি না। এখন আমি আর প্রেমে পুড়ি না।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুননভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী
নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই...
...বাকিটুকু পড়ুন