somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ছাত্রদের কাঁধে হাঁটলেন স্কুলের জমিদাতা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর হেঁটে যাওয়ার ঘটনা সারা দেশে সমালোচনার ঝড় তুলেছে। এই ঝড়ের মধ্যে ঘটে গেল একই ঘটনা। জামালপুরে গত ২৯ জানুয়ারি স্কুলের ছোট ছোট শিক্ষার্থীর কাঁধের ওপর পা রেখে হেঁটেছেন ওই স্কুলে জমিদাতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে।
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের কোমলমতি শিশুছাত্রদের কাঁধে চড়ে হাঁটেন ওই স্কুলের জমিদাতা দিলদার হোসেন ওরফে প্রিন্স। ছাত্রদের কাঁধে দিলদার হোসেনের হেঁটে যাওয়ার ছবি গতকাল বুধবার রাতে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে জেলাজুড়ে তোলপাড়। গত রোববার (২৯ জানুয়ারি) ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে ওই বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু নির্মাণ করে। এর ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি ও বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বাঁশ হাতে নিয়ে শুয়ে মানবসেতু নির্মাণ করেছে। দিলদার ওই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি যেন পড়ে না যান, এ জন্য দুপাশ থেকে দুজন ব্যক্তি হাত ধরে তাঁকে সহযোগিতা করছেন। কেউ কেউ ওই দৃশ্যের ছবি তুলছেন। এর চার দিকে স্কুলের ছাত্র ও অন্য দর্শনার্থীরা দৃশ্যটি দেখছেন।
এ ব্যাপারে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছানতুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘ওই দিন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ছিল। একসঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন শারীরিক কসরত উপস্থাপন করে। সেই সময় শিক্ষার্থীরা মানবসেতু তৈরি করেছিল কি না, আমি জানি না। তবে ওই অনুষ্ঠানে জমিদাতা দিলদার হোসেন অতিথি ছিলেন না।’ বিষয়টি তিনি খোঁজখবর দেবেন বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে দিলদার হোসেনের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে অবহিত করেছি।’
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×