আজ জনতার মাঝে আমি ঊকি দিয়ে যাই
তুমি আমার জীবন সাথী তুমি আমার তাই
তোমার শোকে কত দুখে জীবন করি দান
তোমার মাঝে বেচে থাকি চীর অনির্বান
এ জীবনে তোমার মতো আমার কেহ নাই
পরজনমেও তাই তো আমি তোমার দেখা চাই
তুমি ছিলে আমার মনের আপন সাথী তুমি
তোমায় ছাড়া পরপারেও আমি শুন্য ভূমি
এ জীবনে নাই বা পেলাম তোমার আদর খানি
তুমি আমার মনের মানুষ এটাই শুধু জানি
হয়তো তোমায় কাছে পেলে জড়িয়ে থাকতাম ক্ষণ
তোমার কথা মাথায় রেখে জীবন করি পণ
ও বন্ধু আপন তুমি চির দিনের জন্যে
কত আমি খুজি তোমায় খুজি হয়ে হন্যে
আহা তোমার গায়ের সুবার অতি চমৎকার
কাছে পেলে খাব চুম করবো সৎকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

