তোমার ফাঁপা বুলি, আর মিথ্যের সাগরে আমি বাস করতে চাই নি,
যখন ছুড়ে ফেলে দিয়েছিলে ওই আস্তাকুঁড়ে অথবা ভাগাড়ে যাই হোক,
আমি সুখীই ছিলাম; প্রিয়তমা, মিথ্যার বেসতি গড়ে কি লাভ বলো!
যেখানে ভালোবাসা আজ, নিষ্পেষিত শুষ্ক ফুল, অথবা আমাদের ভুল,
সেখানে তোমার ফিরে আসার চিন্তা শুধুই অকল্পনীয় নয়, অনাদি অসম্ভব।
সেখানে, ভালোবাসা গুলো শুধুই রঙ্গীন ফানুস অথবা রঙ্গীন জলে উদ্দেশ্যহীন বুদবুদ।
সেখানে, তোমার ভালোবাসা পাবার চেষ্টা করাটা আমার জন্য ছিলো অর্বাচীন অযাচিতের মতো।
তাই তোমাদের, শহরে, বন্দরে, কোন চায়ের দোকানে রুপোলী রোদে খুজে বেড়াই সেই প্রিয়ভাষিনীকে,
কোন এক সন্ধ্যা - প্রাতে যখন তার গোলাপী ওষ্ঠ চেপে ধরবে আমার এই তৃষিত উষ্ঠ যুগল!
জানি, তা আর হবার নয়, তো হয়েছে কি, তুমি না বাসলে ভালো, আমি তো বাসতে পারি তোমাকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




