আমার ভাঙ্গা কার্নিশ হতে উঁকি দিয়েছিলেম দু'একবার
যদি দেখা যায় তার অস্পৃশ্য রদ্দুর মাঝে ছায়া অথবা আবছায়া।
শহুরে শুন্যতায় একা কবি বসে থাকে
একাকিত্ত্ব অথবা আইডেন্টিটি ক্রাইসিসে।
জীবন মৃত্যু যেখানে শুধুই শহুরে আনুষ্ঠানিকতা,
সেখানে যদি তোমায় না'ই দেখা যায়,
তবে কি এমন এসে যায়?
শহুরে কবি একা হেটে যায় নিয়ন আলোয়,
নগরিক বাস্তবতা অথবা সর্বহারা জনবিচ্ছিন্নতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




