অনেক দিন কিছু লিখা হয় না এখানে,
তাই হয়তো সামান্য মড়চেও পরেছে,
পুরোনো কলম আর চুলের জটাতে।
পরিবর্তিত সময়ের স্রোতে কখন যে
ছিটকে পড়েছি, শহুরে কানাগলিতে,
সে কথা আজ আর মনে পড়ে না।
হয়তো যীশুর পুনরুত্থানের মতো কবিকেও...
ফিরে আসতে হয় বাস্তবে, কলম ধরতে হয়,
সময় অথবা সীমান্তের বেড়াজাল টপকিয়ে,
ইলিউশনিস্ট অথবা ফান্ডামেন্টালিস্ট হয়েও
মানুষের কাছে পৌঁছে যাবার প্রয়াশ চালাতেই হয়।
কবি জানেন, এই কলম একদিন ঠিক থেমে যাবে।
যেভাবে মাহিনের ঘোড়া গুলো চড়ে বেড়ায়,
জোৎস্না ঢাকা সেই প্রান্তরে, সেই তেপান্তরে;
হয়তো আমাদের অবচেতন মনেরই অবচেতন অন্তরালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




