প্রিয় বেলা বোস,
চাকরিটা আমি এখনো পাই নাই...। তিন মাস পর পার্মানেন্ট হবার কথা থাকলেও সেটাও হয় নি। সবার তো আর ভাগ্য এক রকম হয় না। আমি আজ আবার ও চাকরি খুজছি। শুনেছি তোমার বাপের বাড়ীর ২৪৪১১৩৯ নাম্বার টা বদলে হয়েছে। সেখানে ফোন করার কোন ইছেই আমার নেই। তবুও তোমার স্মৃতিকে মনে করার জন্য মাঝে মাঝে ফোন করতাম। মাঝে মাঝে তোমাদের মাতাল চাপরাশি অথবা তোমার সমাজ সেবার ব্যস্ত মামনি ফোন টা ধরতো। অনেক খিস্তিও শুনেছি, ফোন করে। হা হা হা।
বেলা শুনেছি, তুমি একটা ফোন কিনেছো। মোবাইল ফোন। আমার ও একটা আছে কদিন আগে চৌরঙ্গীর মোড় থেকে কিনেছিলাম। ২৫০ টাকা দিয়ে। এক নেশা খোরের কাছ থেকে। এর পর এক দিন দুপরের খাবারের খরচ টা বাঁচিয়ে কিনে ফেলেছি একটা সিম কার্ড। এখন আমিও তোমার মতোই একটা মোবাইল ফোনের মালিক। চিঠি লিখছি কারণ এস এম এস এ সব কথা বলা যাবে না। আর তোমার নাম্বার টাও আমার জানা নেই।
বিশ্বাস করো বেলা, ভগবানের কসম, আমি তোমায় জ্বলাতন করবো না। মাঝ রাতে ফোন দিয়ে তোমায় ভালোবাসি বলে কাঁদবো না। বেলা আমি মিস কল দেবার অধিকার চাই। আমি মনে রাখতে চাই আমি বেলা বোস নানে কাউকে এক সময় ভালো বাসতাম, বেলা এই অর্ধ মৃত আমি তোমার ফোনের রিংটোন হয়ে বেঁচে থাকতে চাই।
বিশ্বাস করো তোমায় কষ্ট দেবার জন্য এই চিঠি আমি লিখি নি। এটা শুধুই আমার, এক পাগলের আবেগের কথা। হয়তো মনের সুপ্ত জায়গা থেকে তুমি এখনো আমায় ভালোবাসো। না বাসলেও ভালোবাসার দাবি কখনো আমি করবো না। সবার জীবন তো আর এক রকম হয় না। আমি মাঝে মাঝে দেখি, তোমাত ক্লাস টু তে পড়া ছেলেটা আর ক্লাস ফোরে পড়া মেয়েটা কে তুমি প্রায় ই ওদের স্কুলে নামিয়ে দিয়ে যাও। চেহারাতে সামান্য বয়সের ছাপ পড়লেও তুমি আগের মতো আছো...।
আরো কিছু কথা লিখার ছিলো, তবে চিঠিটাকে অসমাপ্ত রাখাটাকেই ভালো মনে হলো। সব কিছু সমাপ্ত হলে সমাপ্তি তার মাধুর্য হারিয়ে ফেলে...।
--- ইতি
তোমার বেকার প্রেমিক...।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



