somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটাঃ প্রসঙ্গ কর্পোরেটতন্ত্র ও বিজ্ঞান শিক্ষাব্যবস্থা

০৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহুদিন আগে পলাশির যুদ্ধ নিয়ে একটা সিনেমা দেখেছিলাম,তাতে একটা ডায়লগ ছিলো,’বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা.........। ’ আজ হঠাত শিক্ষাক্ষেত্রে চলমান ট্রেন্ড দেখে মনে পড়ল। আসুন একটু নজর বুলাইঃ
১৯৯০ সালে এদেশে এস এস সিতে বিজ্ঞানের শিক্ষার্থী ছিলো ৪২.২১%
২০১০ সালে এদেশে এস এস সিতে বিজ্ঞানের শিক্ষার্থী ২২.৩২%
২০১০ সালে এদেশে এইচ এস সিতে বিজ্ঞানের শিক্ষার্থী ১৮.১৪%
পৃথীবির অন্যান্য দেশে কি অবস্থা তা আমি জানি না ,জানতেও চাই না। তবে দৃঢভাবে বিশ্বাস করি বিজ্ঞানের ক্ষেত্রে সামান্য অর্জন জাতিকে অনেক বেশি দীর্ঘস্থায়ী সুফল এনে দেয়। উদাহরণ চান?
১. আমেরিকায় ইনকারা টিকতে পারেনি শুধুমাত্র অস্ত্রবলের কারণে। তাদের সভ্যতার অন্যান্য অর্জন তথা ভাষা , সাহিত্য, বাণিজ্যতে বড় ধরণের সাফল্য ছিলো।
২.ইউরোপে ছাপাখানার আবিষ্কারের পরেই রেনেসা ত্বরান্বিত হয় বলে মনে করি, কারণ অর্জিত জ্ঞান ধরে রাখা ও ছড়িয়ে দেয়া সহজ হয়ে যায়।
এহেন শত শত উদাহরণ দিতে পারব। কিন্তু আমাদের বিজ্ঞান বিমুখতার কারণ কি?? কেউ ভেবে দেখেছেন কি ? এখনো ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রটি চেষ্টা করে বিজ্ঞান নিতে কারণ এতে পরে সহজেই আর্টস/ কমার্সে চলে যাওয়া যায় কিন্তু তারপরেও এ অবস্থা কি করে?? আমি নিজে কিছু কারণ ভেবেছিঃ
কঃ পৃথীবিতে টাকা একটা ফ্যাক্টর। যখন কেউ দেখে স্কুলে তারচেয়ে পেছনের সারির অনেক শিক্ষার্থী বিজ্ঞান না পড়ে তার চেয়ে বেশি আয় করছে তখন সে তার ছোট ভাইকে বলবেই ‘সায়েন্স পড়ে কোন লাভ নাই’।
খঃ যে দেশে গুণীর কদর নাই সেই দেশে গুণি জন্মে না , D: ইউনুস ব্যাতিক্রম মাত্র। আমাদের সায়েন্স ও ইঞ্জিঃ গ্রাজুয়েট দের কাজ দেবার মত অর্থনৈতিক অবস্থায় কি আমরা আছি??
গঃ ‘ যে দেশে মুড়ি ও মুড়কির দর সমান সেই দেশ যথাশিঘ্র ত্যাগ করিবে’- কোথায় যেনো এমন একটা কথা পড়েছিলাম। আমাদের দেশের সায়েন্স গ্রাজুয়েটরা এ কথা খুব মানেন বোঝা যায়। ফলে যাদের সম্ভাবনা ছিলো তারা দেশেই থাকে না। এদের দেখলে হয়তো আরো কিছু ছেলে মেয়ে আগ্রহী হইতো।
ঘঃ আসল কথা হচ্ছে আমাদের জাতীয় কোন প্লান নাই দেশের উন্নতির জন্য, শিক্ষাখাতের উন্নতির জন্য। আল্লাহ যেভাবে চালাচ্ছে চালাক না, এই আমাদের মনোভাব।


যাই হোক সম্মানিত পাঠক হয়তো ভাবছেন এতে অত বিচলিত হবার কি আছে?? :|:|না হয় আমরা বিদেশি প্রযুক্তি কিনে এনে চালালাম। আমি বলিকিঃ আপনি যদি কয়লার ৯০% দিয়ে বিদেশী কোম্পানীকে দেন তুলতে(যদিও কয়লার কামড় দেয়ার উপোযোগী দাত নেই), গ্যাসের ৮০% দিয়ে বিদেশী কোম্পানীকে দেন তুলতে(যদিও গ্যাস মাটির নিচে থেকে পচে যাওয়ার কোন ঘটনা এ যাবত ঘটেনি!! ), বুড়িগঙ্গার বর্তমান হালতে খুশি থাকেন, বিদ্যুতের সঙ্কটে পা উপরের দিকে নাচতে চান, জাপানীদের তৈরি যমুনা সেতুতে ফাটল দেখে যদি দাত বের করে হাসতে হাসতে রাস্তায় বের হয়ে বারোটা আছাড় খেয়ে তেরোবার মন্ত্রীকে গালী দিলেই যদি আপনার প্রাণ জুড়ায় তাহলে কিছু বলে কি হবে!! ;););)

তবু একবার ভেবে দেখবেন কি, পরের ধনে পোদ্দারী কতদিন করবেন। ব্যবসা করতে হলেও নিজের প্রোডাক্ট দিয়ে করা উত্তম না ??!!
বিদ্রঃ সংখ্যামুলক তথ্য আজকের the Independent থেকে নেয়া ।
যেকোন ধরণের মন্তব্য বা সাজেশোন সাদরে গৃহিত হবে।
১১টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×