somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেরু ভ্রমণ ও আমার কেমিক্যাল এঞ্জিনিয়ার হওয়ার বৃথা চেষ্টা :) :) :)

১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাত করেই মনে হল শুধু পড়াশোনা করে কি লাভ যদি একটু কাছ থেকে আরো কয়েকটা ইন্ডাস্ট্রি দেখতে নাই পারি। আগের টার্ম গুলোতে mass transfer পড়ার side effect কিনা জানিনা আমাদের ধারণা হল একটা Distillation Column দেখতে না পারলে আর কিসের কেমিক্যাল ইঞ্জিনিয়ার! এসব ক্ষেত্রে ভাবতে দেরি হলেও রওনা দিতে দেরি হয়না। সুতরাং ‘বন্ধু চল যাই বরাহ শিকারে’- স্টাইলে যাত্রা হল শুরু।

ঢাকা থেকে ট্রেন এর শিডিউলে ঘাপলা, অতঃপর বাস আরোহন এবং দৃশ্যদর্শন। দুদিকে বাংলার মাঠঘাট নদী বারবার কবি হতে ইচ্ছা করল।আর আমারই বা দোষ কি?? এই বাংলার নদী মাঠ ধানক্ষেত দেখেই তো কতজন কবি বৈরাগী হল তার কি ইয়ত্তা আছে? দুধারে সবুজের সমারোহে মাঝে মাঝে দুয়েকটা বিল ,নদী। হঠাত খালি হাতে মাছ ধরে বীররসে উচ্ছ্বসিত বালকের হাসি দৃষ্টী এড়ায় না। মাঠ পেরিয়ে বন এড়িয়ে খেজুর কিংবা শনের ঝোপ দেখে দেখে আমরা এগুতে থাকি গন্তব্যের দিকে।


আড়াই নং (২.৫)বাংলোঃ দর্শনা পৌছে আমাদের ঠাই হল আড়াই নং বাংলোতে। কোন কিছুর ক্রম কিভাবে ভগ্নাংশ হয় তা মাথায় না ঢুকলেও সুন্দর বন্দোবস্ত দেখে কেরু কোম্পানীর প্রতি মুগ্ধতা বাড়ল বৈ কমল না। তবে নাম নিয়ে বাহাদুরীর উদাহরণ এই এলাকায় এটাই একমাত্র নয় তা বুঝতে পারলাম এলাকাইয় হাটতে বের হয়ে। সেখানকার ঘাটের নাম মেমবাজারের ব্রিজ। বাজারেতো মেমকে কেনাবেচা যাবে না; নিশ্চয়ই মেমরা এখানে বাজারে করতে আসেন- বুঝে নিতে কষ্ট হয় না। কাছেই মাথাভাংগা নদী। নদীর মাথা কিভাবে গজায় আর তা ভাংগেই বা কিভাবে তার রহস্যভেদ বাদ দিয়ে নদী দেখতে লেগে গেলাম। কিন্তু ব্রিজের নাম যদি হয় গলায়দড়ি তাহলে সাবধানতার প্রয়োজন কিঞ্চিত বাড়ে কারণ সন্ধ্যায় হয়ে আসছিলো । আর কিছু না হোক ভূতপ্রেতরা নামের গূণেই স্থানটীকে স্বর্গভাবতে পারে!!:-/:-/:-/


পরদিন চিনি কিংবা মদের ফ্যাক্টরি দেখলুম; তবে পাঠকদের সেই ইতিহাস শুনিয়ে বিব্রত করার ইচ্ছা নেই। যাই হোক ঘ্রাণে অর্ধভোজনে বাধ্য হলুম বটেঃ( evaporator , crystallizer এর ভীড়ে একটা কথাই মনে পড়ে ,স্থানীয় এক বালক ভেতরে নিরাপত্তার কড়াকড়ি প্রসংগে, ‘ হূম! গেট খুলে দিক আর সব মদারুরা গিয়ে ঢুকে যাক!! কি যে কন না?’ তার অনবদ্য উচ্চারণে অনেকক্ষণ হেসে আমরা রওনা দিলাম ঐতিহাসিক এক স্থানের দিকে ।



স্বাধীনতা আমার স্বাধিনতাঃ মেহেরপুরের মুজিবনগর বিশাল এক প্রাচীন বৃক্ষ যার নিচে শপথ নিয়েছিলো আমাদের প্রথম সরকার। একালের মত চাকচিক্য তাদের ছিলো না কিন্তু কাজের কাজটি তারা করে দিয়ে গিয়েছিলেন। স্বাধীনতার রক্তিম সূর্য আনতে যে গভীর বেদনা আর লাঞ্ছনার শিকার হতে হয়েছে জাতিকে তা বুঝতে কষ্ট হয়না সামনের লালমঞ্চ বা মাথারখুলির প্রতিকৃতি দেখে। সমগ্র বাংলাদেশটাই ছিলো রণক্ষেত্র তাও বোঝা গেলো বিশাল এক মানচিত্রে সেক্টর ভিত্তিক যুদ্ধের চিত্রায়ন দেখে মন ভরে ঊঠল বিষাদে ক্যামেরার কি সাধ্য সেই আবেগকে ধারণ করতে! ( কিচু মজার ঘটনা নিয়ে পরের পর্বে সমাপ্য)
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×