চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর মোটর সাইকেল থেকে পড়ার পর অটোরিকশার ধাক্কায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানা রাজিয়া রিপা।
শনিবার রাত ৮টার দিকে হাটহাজারী সদরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে রিপার সহপাঠীরা জানায়।
রিপা লোক প্রশাসন বিভাগের øাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তিনি øাতকে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন।
লোক প্রশাসন বিভাগের সভাপতি ড. এস এম আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনায় আমরা বিভাগের একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম।”
নিহতের সহপাঠী মো. সলিমুদ্দিন রিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী মেলা থেকে স্বামী বাপ্পার মোটর সাইকেলের পেছনে বসে বাসায় ফেরার সময় দুর্ঘটনায় পড়েন রিপা।
তিনি বলেন, “মোটর সাইকেলটি হাটহাজারী উপজেলার পরে একটি ব্রিজে ওঠার সময় রিপা পড়ে যান। ঠিক ওই সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পায়।”
রিপাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রিপার বাড়ি রাউজান উপজেলার মুন্সিঘাটা গ্রামে। তার বাবার নাম আবুল কালাম। রোববার রাউজান উপজেলার চিটিয়াপাড়া গ্রামে নানার বাড়িতে তাকে দাফন করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




